মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
যশোর জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ পিপিএম মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈল, ঠাকুরগাঁও এর পূর্ববতী কমিটি বিলুপ্তি ও নতুন কমিটিকে শুভেচ্ছা,সভাপতি আকতারুল হক প্রধান, সাধারণ সম্পাদক খায়রুল ইসলামঃ শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু বাঁশখালীর পুইছড়ী প্রেম বাজারে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ শ্রীপুর সাংবাদিক পরিচয়ে প্রতিবন্ধীর মায়ের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ* নওগাঁর ধামইরহাটে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক শ্রীজয় বর্মণ নামে এক যুবক নিহত চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন ডিসি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সার না পেয়ে ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকেরা
/ ৪ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ন

সার না পেয়ে ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকেরা
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা প্রতিনিধ ২৩আগস্ট ২০২৬
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পেয়ে কৃষকেরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তায় প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন। পরে পুলিশের তৎপরতায় ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শিলখুড়ি ইউনিয়নের ডিলার শাহ আমানত ট্রেডার্সের মালিক তাইফুর রহমান মুকুল পর্যাপ্ত পরিমাণ সার বরাদ্দ পেলেও কৃষকদের সার দিতে গড়িমসি করেন। তার মোট বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা সার। এর মধ্যে গুদামে মজুদ ছিল ৩৪০ বস্তা সার।
এদিন সকাল থেকে ডিলার পয়েন্টে দুই শতাধিক কৃষক সারের জন্য জড়ো হন। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও ডিলার পয়েন্ট না খোলায় ক্ষুব্ধ কৃষকেরা গুদামের দরজা ভেঙে সেখানে থাকা সার নিয়ে যেতে শুরু করেন। এ সময় তারা ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুদামে থাকা বাকি সার রক্ষা করে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুদ্দিন বলেন, ওই ইউনিয়নে সারের চাহিদা প্রায় ৪ হাজার বস্তা। কিন্তু মোট বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা। উত্তোলন আরও কম ছিল। ফলে কৃষকেরা সার না পাওয়ার শঙ্কা থেকে গুদাম থেকে সার নিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, কৃষকেরা মোট ১৯৭ বস্তা সার নিয়ে গেছেন। পরে পুলিশের তৎপরতায় ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারকে ফোন দেওয়া হলে তিনি পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ বলেন, ‘আমি সারাদিন জেলা মিটিংয়ে ছিলাম। ফলে বিষয়ে আমি অবগত নই।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights