শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরায় মাওলানা বায়েজীদ আহমদকে বিজয় ২৪ টিভির সাংবাদিক আল আমিন সুমনের ফুলেল শুভেচ্ছা দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ উদযাপনে টাঙ্গাইলে প্রস্তুতিমূলক সভা মোহন’স এডুকেশনের আন্তরিক কর্মী আব্দুল করিমের প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা খাজাঞ্চি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী ডা. আফরোজ আলীর সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত। ০৮ অক্টোবর শিশু অধিকার দিবস পালন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ঃ বোয়ালমারীর সাতৈর ইউপি পরিদর্শনে বিভাগীয় কমিশনার চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক কুমিল্লায় আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন. কুড়িগ্রামে শিক্ষায় নতুন অগ্রযাত্রা, ৭ প্রতিষ্ঠানে ১ কোটি ৪০ লাখ টাকা। মাধবদী থানা আমদিয়া ইউনিয়নের বড় বুনাঈদ গ্রামে মেম্বার পদপ্রার্থী যুবদল নেতাকে হুমকির অভিযোগ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সীমান্তে বিজিবির বড় সাফল্য: ফেনসিডিল ও এস্কাফ সিরাপসহ মাদকদ্রব্য জব্দঃ
/ ৪৫ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন

সীমান্তে বিজিবির বড় সাফল্য: ফেনসিডিল ও এস্কাফ সিরাপসহ মাদকদ্রব্য জব্দঃ

স্টাফ রিপোর্টার
ঠাকুরগাঁওঃ

ঠাকুর গাঁও জেলার বিভিন্ন উপজেলায়
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)।
রোববার (২৩ আগস্ট ২০২৬) ভোরে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধীনস্থ কাঁঠালডাংগী বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে। বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্য ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৫৩ বোতল ভারতীয় ফেন্সিবিল এবং ১৪৪ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, কাঁঠালডাংগী বিওপির হাবিলদার মোঃ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি টহলদল রোববার ভোর আনুমানিক ৪টার দিকে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত মেইন পিলার ৩৭০ থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘গেরুয়াডাংগী’ এলাকায় তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর বিজিবি
সীমান্তে মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। গোয়েন্দা তথ্য সংগ্রহ, সীমান্ত এলাকায় টহল জোরদার এবং কৌশলী অভিযান পরিচালনার মাধ্যমে চোরাচালান প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখছে সীমান্তরক্ষী বাহিনীটি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঠাকুরগাঁও সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হচ্ছে। সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার ও অব্যাহত থাকবে।
এ বিষয়ে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে বিজিবি। বিশেষ করে মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
ঠাকুরগাঁও সীমান্তে একের পর এক সফল অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা ও কঠোর অবস্থান স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।

বিজয় ২৪ টিভি
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights