সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ফরিদপুরের নগরকান্দা ও আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিল ও তদন্তের দাবি কুড়িগ্রাম পৌরসভার জয়জয়কার, জেলা প্রশাসক গোল্ডকাপের সেমিফাইনালে নদীভাঙনে নিঃস্ব বিধবা আছিয়া বেগম, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন! কুলতলিতে ১৯০টি সৌর পথবাতির ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয় বনমন্ত্রী শ্রী মনোজ কুমার ওরাং দুর্গাপূজায় সম্প্রীতি ও মানবতার বার্তা, কুড়িগ্রামে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ কুড়িগ্রামে শিক্ষানবিশ এএসপি আসাদ আহম্মেদ রনিকে বিদায় সংবর্ধনা নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার ভোটের প্রচারণায় আড়াল জুলাই স্মৃতিস্তম্ভ, ঠাকুরগাঁওয়ে ক্ষোভ ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক শার্শা উপজেলার ৩২টি দুর্গাপূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের আর্থিক অনুদান প্রদান ও সার্বিক নিরাপত্তার আশ্বাস
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু
/ ৩৩ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু

মোঃ রেজাউল করিম, কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের ঈদগাঁওয়ে অবৈধ টমটম, অটোরিকশা ও মোটর সাইকেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এতে ১২ জনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৪ আগস্ট) উপজেলার ৩ নম্বর ইসলামাবাদ ইউনিয়নের কবি নুরুল হুদা সড়কে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারায় প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা এবং তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযানে আনসার সদস্যদের একটি দল সহযোগিতা করে।
যানজট নিরসন ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

২/ ছবি আছে

ঈদগাঁওতে অভিযানে ১২ মাদকসেবী আটক

মোঃ রেজাউল করিম, কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনের প্রস্তুতি ও সেবনকালে ১২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামসহ একটি ভাঙা ছুরি উদ্ধার করা হয়।
২৩ আগস্ট রাতে ঈদগাঁও থানার এসআই (নিঃ) মোঃ আজিমুল হক পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল ইসলামপুর ইউনিয়নের বটতলী ট্র্যান্সপোর্ট মাঠ ও বটতলী বাজার সংলগ্ন ছেনোয়ারা প্লাজায় অভিযান চালায়। রাত সাড়ে ৮টার দিকে বটতলী ট্র্যান্সপোর্ট মাঠের পশ্চিম পাশ থেকে মাদক সেবনের প্রস্তুতিকালে ৩ জন এবং পরবর্তীতে ছেনোয়ারা প্লাজার ৩ ও ৪ নম্বর কক্ষ থেকে মাদক সেবনরত অবস্থায় আরও ৯ জনকে আটক করা হয়।
আটকরা হলেন—সোনা মিয়া (৫৫), মোঃ রাসেল (৩০), আব্দু শুক্কুর (৩৯), মোঃ হেলাল (১৯), মোঃ সোহেল (২২), সাইফুল ইসলাম (৩০), নুরুল আলম (২২), মোঃ ফয়সাল (২৭), মাহিউল ইসলাম (২০), মোঃ আব্দুল কাইয়ুম (২৩), মোঃ কায়সার (২০) ও মোঃ করিম (২৫)।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ৩০টি ইয়াবা সেবনের ফ্লুয়েল পেপার, ১৩টি প্লাস্টিক পাইপ, ১৪টি গ্যাস লাইটার, ১৪টি লাল বোতলের ছিপি, একটি ভাঙা ছুরি ও একটি গামছা উদ্ধার করা হয়েছে।
আটক ১২ জনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৭ ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights