রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ফরিদপুরের নগরকান্দা ও আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিল ও তদন্তের দাবি কুড়িগ্রাম পৌরসভার জয়জয়কার, জেলা প্রশাসক গোল্ডকাপের সেমিফাইনালে নদীভাঙনে নিঃস্ব বিধবা আছিয়া বেগম, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন! কুলতলিতে ১৯০টি সৌর পথবাতির ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয় বনমন্ত্রী শ্রী মনোজ কুমার ওরাং দুর্গাপূজায় সম্প্রীতি ও মানবতার বার্তা, কুড়িগ্রামে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ কুড়িগ্রামে শিক্ষানবিশ এএসপি আসাদ আহম্মেদ রনিকে বিদায় সংবর্ধনা নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার ভোটের প্রচারণায় আড়াল জুলাই স্মৃতিস্তম্ভ, ঠাকুরগাঁওয়ে ক্ষোভ ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক শার্শা উপজেলার ৩২টি দুর্গাপূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের আর্থিক অনুদান প্রদান ও সার্বিক নিরাপত্তার আশ্বাস
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নওগাঁর মহাদেবপুর শাপাহার রাইচমিলে অবৈধ কারখানায় ৩০হাজার টাকা জরিমানা
/ ২২ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৭:১১ পূর্বাহ্ন

নওগাঁর মহাদেবপুর শাপাহার রাইচমিলে অবৈধ কারখানায় ৩০হাজার টাকা জরিমানা

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর মহাদেবপুরর উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়নের সরস্বতীপুর এলাকায় শাপাহার রাইচমিলে রাবেয়া ফুডস এ্যন্ড বেভারেজ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর কোনো ধরনের অনুমোদন বা সনদ ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্যসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে ‘রাবিয়া ফুডস অ্যান্ড বেভারেজ’ নামক একটি প্রতিষ্ঠান।

গণকর্মীদের (গণমাধ্যমকর্মীদের) দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ওই অবৈধ কারখানায় আকস্মিক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার সরস্বতী এলাকার প্রধান সড়ক ঘেঁষা একটি পরিত্যক্ত বয়লার ঘরে গড়ে উঠেছিল এই অবৈধ খাদ্য উৎপাদনের কারখানা। দীর্ঘদিন ধরে এই অবৈধ কারবারের নিয়ন্ত্রণ করে আসছিলেন মোহাম্মদ সেকেন্দার রানা।

ওই পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ পরিবেশে কোনো ধরনের মান নিয়ন্ত্রণ ছাড়াই মটর ভাজা ডাল, বিভিন্ন ধরনের চিপস এবং ‘জিরো চিপস’-এর মতো মুখরোচক খাদ্যপণ্য তৈরি করা হতো। উৎপাদিত এসব পণ্যের গুণগত মান নিশ্চিতকরণে বাধ্যতামূলক বিএসটিআইয়ের কোনো অনুমোদন বা সনদ ছিল না। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি এসব খাবার সরাসরি শিশুসহ সাধারণ মানুষের জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছিল। বিশেষ করে শিশুরা এসব ভেজাল পণ্যের প্রধান ভোক্তা হওয়ায় স্থানীয় অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল।

অভিযান পরিচালনা ও ভ্রাম্যমাণ আদালত:স্থানীয় গণকর্মীদের মাধ্যমে এই অবৈধ কারখানার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর তাৎক্ষণিকভাবে নড়েচড়ে বসে প্রশাসন। এরই ধারাবাহিকতায় আজ রবিবার সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মহাদেবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ।

ঘটনাস্থলে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য উৎপাদনের সত্যতা নিশ্চিত করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অবৈধ প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ তথ্য প্রদানকারী গণকর্মীদের বিশেষ ধন্যবাদ জানান। এ সময় তিনি জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, “খাদ্যে ভেজাল, বিশেষ করে শিশুরা যা খায় তাতে ভেজাল থাকলে আমাদেরকে জানাবেন। উপজেলা প্রশাসন থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

জনস্বাস্থ্য রক্ষা ও শিশুখাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ভেজালবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে মহাদেবপুর উপজেলা প্রশাসন। প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights