মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
যশোর জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ পিপিএম মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈল, ঠাকুরগাঁও এর পূর্ববতী কমিটি বিলুপ্তি ও নতুন কমিটিকে শুভেচ্ছা,সভাপতি আকতারুল হক প্রধান, সাধারণ সম্পাদক খায়রুল ইসলামঃ শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু বাঁশখালীর পুইছড়ী প্রেম বাজারে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ শ্রীপুর সাংবাদিক পরিচয়ে প্রতিবন্ধীর মায়ের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ* নওগাঁর ধামইরহাটে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক শ্রীজয় বর্মণ নামে এক যুবক নিহত চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন ডিসি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আকর্ষিক পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন
/ ১০ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৭:০১ পূর্বাহ্ন

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আকর্ষিক পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

উজ্জ্বল কুমার নওগাঁ প্রতিনিধিঃ

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন বলেছেন,প্রত্যেক মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ ও জেলা সদর হাসপাতালে ১০ শয্যা ডায়ালাইসিস প্রতিস্থাপন করা হবে। যাতে করে টারশিয়ারি লেভেলে রোগীদের ঢাকায় যেতে না হয়।

জেলাতে ৬০টি ডায়ালাইসিস মেশিন থাকবে। ৬০টি ডায়ালাইসিস মেশিন প্রতিদিন যদি ৩ রাউন্ডও করে, তাহলে ১৮০ রোগীকে ডায়ালাইসিস করতে পারবে বলে মন্ত্রী আশা করেন।এটি স্থাপন করতে ৩ মাস সময় লাগবে না এবং মেশিন টেন্ডার হয়ে গেছে বলে স্বাস্থ্য মন্ত্রী জানান।

২৩ আগস্ট রোববার বেলা ১২ টার দিকে নওগাঁ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল আকর্ষিক পরিদর্শন করেন। হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রী সাংবাদিকদের ওইসব কথা বলেন। এর আগে সকাল ১০ টার দিকে মন্ত্রী হাসপাতালটিতে আকর্ষিক পরিদর্শনে আসেন এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন ও রোগীদের সঙ্গে কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী মোঃ সাখাওয়াত হোসেন বলেন,আগামী দুই বছরের মধ্যে উপজেলা পর্যায়ে ১০টি করে ডায়ালাইসিস বেড স্থাপন করা হবে। বিল্ডিংয়ের কাজ ডিপিপি হয়ে গেছে, টেন্ডারে চলে যাবে, বিল্ডিং হবে।
শুধু ডায়ালাইসিস না, ৫০ থেকে প্রথম ১০১ শয্যা ঘোষণা করা হয়েছে নতুনভাবে আবার ডিপিপি করে এটা একেবারেই টেন্ডার হয়ে যাবে।

১৫১ শয্যার ভেতরে ২৫ টা সিট থাকবে মায়েদের সেবার জন্য, যাতে তাদের কোনো কষ্ট না হয়।২০ টি সিট তাদের শিশুদের জন্য আলাদা থাকবে। ফিজিওথেরাপির জন্য একটা মহিলা ওয়ার্ড ও একটা পুরুষ ওয়ার্ড থাকবে।

দুইজন ডাক্তার থাকবে, মহিলাদের জন্য মহিলা ও পুরুষদের জন্য পুরুষরা ফিজিওথেরাপি দেবে। এছাড়াও মন্ত্রী বলেন,অত্যাধুনিক প্যাথলজি ল্যাব ও আল্ট্রা মেশিনের মাধ্যমে সকল আধুনিক সেবা দেওয়া হবে।

সারাদেশের হাসপাতাল গুলোতে সেবা নিশ্চিত করতে ৫ হাজার চিকিৎসক এবং আড়াই হাজার নার্স ও আড়াই হাজার ফার্মাসিস্ট নিয়োগের সকল প্রস্তুতি চলছে। পিএসসিতে আরও ডাক্তারদের ইন্টারভিউ চলছে। ​মন্ত্রী আরও বলেন, দেশে ব্যাঙের ছাতার মতো প্রাইভেট ক্লিনিক-হাসপাতাল গড়ে উঠেছে।

গত ১৭ বছর এদের কোনো অ্যাকাউন্টেবিলিটি সৃষ্টি করা হয়নি। সিভিল সার্জন ও জেলা প্রশাসক সাহেবরা লাইসেন্স বিহীন সকল অবৈধ ক্লিনিক ও হাসপাতাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধের চেষ্টা করতেছে। এখন অবশ্য তারা অনেকে হুঁশিয়ার। সবেমাত্র সরকারের ৬ মাস বয়স হলো, একটু সময় দেন। কারণ ১৮-২০টা বছর তো এ দেশে কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিলনা দাবী স্বাস্থ্যমন্ত্রীর।

এ সময় নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.আঃ মঃ আখতারুজ্জামান, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights