নড়াইলে ৯০০ পিস ইয়াবাসহ দুইজন আটক।

নড়াইলে ৯০০ পিস ইয়াবাসহ দুইজন আটক।
আল শাহরিয়া আমিন
নড়াইল প্রতিনিধি ;
নড়াইলে মাদকবিরোধী অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (২৩ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মো. নাজিম ফকিরের বাসার ভাড়াটিয়া মো. রাজু শেখের দখলীয় বসতঘর থেকে মিথাইল অ্যাম্ফিটামিনযুক্ত ৯০০ পিস ইয়াবা, নগদ ৭ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
আটকরা হলেন—কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. ইউসুফ শেখের ছেলে মো. রাজু শেখ (৩৬) এবং একই উপজেলার সুমেরুখোলা গ্রামের মৃত বাবুল মোল্লার মেয়ে রিক্তা খাতুন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুল মান্নান বাদী হয়ে নড়াইল সদর থানায় আটক দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category





