মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
যশোর জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ পিপিএম মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈল, ঠাকুরগাঁও এর পূর্ববতী কমিটি বিলুপ্তি ও নতুন কমিটিকে শুভেচ্ছা,সভাপতি আকতারুল হক প্রধান, সাধারণ সম্পাদক খায়রুল ইসলামঃ শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু বাঁশখালীর পুইছড়ী প্রেম বাজারে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ শ্রীপুর সাংবাদিক পরিচয়ে প্রতিবন্ধীর মায়ের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ* নওগাঁর ধামইরহাটে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক শ্রীজয় বর্মণ নামে এক যুবক নিহত চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন ডিসি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বাঁশখালীর পুইছড়ী প্রেম বাজারে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
/ ১৪ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

বাঁশখালীর পুইছড়ী প্রেম বাজারে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

নজরুল ইসলাম সিকদার
বাঁশখালী প্রতিনিধি,

“মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর জীবন গড়ুন”—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ী প্রেম বাজার এলাকায় মাদকবিরোধী জনসচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বাঁশখালী থানা পুলিশের উদ্যোগে পুইছড়ী প্রেম বাজার এলাকা থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র‍্যালিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র‍্যালি শেষে আয়োজিত সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে সমাজের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তারা।
সমাবেশে জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, ছাত্রনেতা আমিনুল ইসলাম মুকুল, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দু ছবুর, সাবেক ছাত্রনেতা আতিকুল হক চৌধুরী, প্যানেল চেয়ারম্যান তানজিনা তানজিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাঁশখালী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে ভবিষ্যতেও আরও বড় পরিসরে সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এ সময় বাঁশখালী থানার ওসি (তদন্ত) শুধাংশেখর হাওলাদার, সেকেন্ড অফিসার আরিফুল হক, এসআই রুবেল সিংহ ও এএসআই সামিনুল ইসলামসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সচেতন মহল পুলিশের এমন উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর অভিযান জোরদার করা হলে এলাকায় মাদক ও অপরাধপ্রবণতা অনেকটাই কমে আসবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights