মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
যশোর জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ পিপিএম মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈল, ঠাকুরগাঁও এর পূর্ববতী কমিটি বিলুপ্তি ও নতুন কমিটিকে শুভেচ্ছা,সভাপতি আকতারুল হক প্রধান, সাধারণ সম্পাদক খায়রুল ইসলামঃ শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু বাঁশখালীর পুইছড়ী প্রেম বাজারে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ শ্রীপুর সাংবাদিক পরিচয়ে প্রতিবন্ধীর মায়ের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ* নওগাঁর ধামইরহাটে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক শ্রীজয় বর্মণ নামে এক যুবক নিহত চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন ডিসি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ভূরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা বিষয়ে উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা
/ ৬ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:৫৩ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা বিষয়ে উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা

মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | ২৪ আগস্ট ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক, অনলাইন জুয়া, সাইবার বুলিং, বাল্যবিবাহ, চুরি ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) ভূরুঙ্গামারী থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। এ সময় জেলা পুলিশের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন।

সভায় ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত নাগরিকরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, মাদক, অনলাইন জুয়া, সাইবার অপরাধ, বাল্যবিবাহ, ইভটিজিং ও চুরিসহ সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু পুলিশের একার পক্ষে কার্যকর ভূমিকা রাখা সম্ভব নয়। এসব অপরাধ নির্মূলে পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সাইবার বুলিং ও অনলাইনভিত্তিক অপরাধের বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও নাগরিকরা ভূরুঙ্গামারী উপজেলাকে মাদক, জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় নিয়ে সভা শেষ হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights