শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ঠাকুর গাঁও জেলা পুলিশ সুপার মহোদয়ের জেলা ট্রাফিক অফিস বার্ষিক পরিদর্শন করেনঃ এক বছর মেয়াদি তাঁতী দল জেলা কমিটির সভাপতি রেজাউল ইসলাম, সম্পাদক হাসিনুর রহমান হাসু. অটোরিকশা ছিনতাইকারী রানার খোঁজে পুলিশঃ মোহনস এডুকেশন বিশ্বনাথ শাখার কার্যক্রম শুরু Grammar & Spelling Competition এর মাধ্যমে। নাগরপুরের ১৩৮ মণ্ডপে পূজার প্রস্তুতি: পূজা উদযাপন ফ্রন্টের পরিদর্শন ও মতবিনিময় সভা নগরকান্দায় শিশু মাহফুজা হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার ৩ নং ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে হাফেজ মোহাম্মদ শফিউল আলম শামীমকে দেখতে চায় এলাকাবাসী ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে ১৫ ভরি স্বর্ণ ও ২০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ, দিশেহারা পরিবার কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা: চট্টগ্রাম থেকে সিএনজিচালক গ্রেপ্তার, উদ্ধার আইফোন জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা, মিলাদ ও র‌্যালি
/ ২৩ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা, মিলাদ ও র‌্যালি
মোঃ জাফর আহমদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুড়িগ্রাম সদর হাসপাতালপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা, মিলাদ, কিয়াম ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় মসজিদ প্রাঙ্গণে আলোচনা ও মিলাদ শরিফের আয়োজন করা হয়। পরে দুপুর ১২টার দিকে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র‌্যালি শেষে আলহাজ মো. কামরুল হুদার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট খোশ বাজার দরবার শরিফের খলিফা আলহাজ মাওলানা মো. রেজাউল ইসলাম নেছারী। সমাবেশ পরিচালনা করেন আলহাজ মো. আহসান শামীম যিন্নুরাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উলিপুরের নাছিরিয়া দরবার শরিফের পীর মাওলানা মো. মমতাজুল হাসান করিমী, উলিপুরের হাতিয়ার পীর আলহাজ মাওলানা মো. মোবাশ্বের রাশেদীন, আহলে সুন্নত ওয়াল জামাআত কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এস এম আশরাফুর রহমান ও রাজারহাট উপজেলা মডেল মসজিদের ইমাম মোহাম্মদ ওমর ফারুক বিল্লাহ।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবনাদর্শ অনুসরণ করে মানুষের প্রতি দয়া, ন্যায়বিচার, সত্যবাদিতা, আমানতদারি ও উত্তম চরিত্র গড়ে তুলতে হবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, “নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।” (সূরা আল-আহযাব: ২১)
তারা আরও বলেন, মহানবী (সা.) মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন। হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “তোমাদের মধ্যে সর্বোত্তম সে-ই, যার চরিত্র সর্বোত্তম।” (সহিহ বুখারি)
বক্তারা মহানবী (সা.)-এর পবিত্র জীবন ও সুন্নাহর শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের পাশাপাশি মানুষের মাঝে মানবতা, নৈতিকতা, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত আলেম-ওলামা, পীর-মাশায়েখসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। মিলাদ ও কিয়ামের মধ্য দিয়ে মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights