
আজ বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এঁর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এঁর পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় কার্যালয়ে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত হয়ে মহানবী (সাঃ) এর প্রবিত্র জীবন, আদর্শ ও সুন্নাহ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, হযরত মুহাম্মদ (সাঃ) এর শিক্ষাই শান্তিময় সমাজ ও কল্যাণ রাষ্ট্র গঠনের মূল পথনির্দেশক।
পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদের সভাপতিত্বে আজ বুধবার ভেড়ামারা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপি’র আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক সফল মেয়র, এ্যডঃ মহঃ তৌহিদুল ইসলাম আলম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম বিশু, জানবার হোসেন, আবুল কালাম আজাদ আবুল বিশ্বাস, জাহিদুল ইসলাম রঞ্জু, উপজেলা যুবদলের আহবায়ক শামীম রেজা শামিম,বদিউজ্জামান বাদল, মকলেস,শামসুজ্জোহা সবুজ সদস্য সচিব মোশাররফ হোসেন, ছাত্রদলের রানা, পৌর যুবদলের সদস্য সচিব নজিবুল হক সুমন, ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, বাহিরচর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম বিজলী মালিথা, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,সাইফুল আলম রোকন, যুবদলের অন্যতম নেতা উজ্জ্বল হোসেন পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান টিপু ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





