রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ফরিদপুরের নগরকান্দা ও আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিল ও তদন্তের দাবি কুড়িগ্রাম পৌরসভার জয়জয়কার, জেলা প্রশাসক গোল্ডকাপের সেমিফাইনালে নদীভাঙনে নিঃস্ব বিধবা আছিয়া বেগম, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন! কুলতলিতে ১৯০টি সৌর পথবাতির ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয় বনমন্ত্রী শ্রী মনোজ কুমার ওরাং দুর্গাপূজায় সম্প্রীতি ও মানবতার বার্তা, কুড়িগ্রামে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ কুড়িগ্রামে শিক্ষানবিশ এএসপি আসাদ আহম্মেদ রনিকে বিদায় সংবর্ধনা নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার ভোটের প্রচারণায় আড়াল জুলাই স্মৃতিস্তম্ভ, ঠাকুরগাঁওয়ে ক্ষোভ ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক শার্শা উপজেলার ৩২টি দুর্গাপূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের আর্থিক অনুদান প্রদান ও সার্বিক নিরাপত্তার আশ্বাস
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ইয়াবা ও নগদ টাকা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারঃ
/ ৪৭ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন

ইয়াবা ও নগদ টাকা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারঃ

বিজয় ২৪ টিভি
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুরগাঁও।

ঠাকুরগাঁও সদর উপজেলায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) রাতে ঠাকুরগাঁও সদর থানাধীন নারগুন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব নারগুন গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। শাপলা স্কুল থেকে নারগুন ইউনিয়ন পরিষদগামী কাঁচা রাস্তার দক্ষিণ পাশে দবিরুল ইসলামের ফসল রাখার ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন পূর্ব হাজীপাড়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মোঃ রফিকুল ইসলাম ওরফে রফিক ওরফে বুড্ডা (৩৯) এবং কহরপাড়া গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে মোঃ মশিউর রহমান (৪৫)। তারা উভয়েই ঠাকুরগাঁও সদর থানার বাসিন্দা।
অভিযানে তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ গোলাম রসুল কাজল বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক পরিবহনের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর ও জিরো টলারেন্স।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights