বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন। গাইবান্ধায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস যশোরে রাজারহাটের ‘ মশিয়ার সিন্ডিকেট ‘:তেলের চুরিতে দিশেহারা গাড়ি মালিকরা মাদক বিরোধী অভিযানে ২৩ পিস ইয়াবাসহ মোঃ রাজা হাওলাদার গ্রেফতার ​। পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়ঃ ঢাকা টিটিসি ছাত্রদলনেতা সাগর ফকিরের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন সালথায় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার আজ ১২ ই রবিউল আউয়াল। যথাযথ মর্যাদায় পালন করা হয়। (ঈদ -ই -মিলাদুন্নবী (সাঃ) দক্ষিণ কাজল ঢোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজ বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এঁর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা
/ ৪ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা

আফলাম মাহমুদ রাসেল: ভোলা।।

দ্বীপ জেলা ভোলার শিবপুর ইউনিয়নের ‘ভোলার খাল’ এলাকায় জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা। বুধবার (২৬ আগস্ট) সংগঠনটির উদ্যোগে দেড় শতাধিক জেলের জীবন-জীবিকা, অধিকার, নিরাপত্তা ও নানা সমস্যা নিয়ে স্থানীয়ভাবে কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলেদের জীবন শুধু নদীর ঢেউ ও সংগ্রামের গল্প নয়,এর সঙ্গে জড়িয়ে আছে দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ ঐতিহ্য। নদী ও প্রকৃতির ওপর নির্ভরশীল এসব মানুষের অধিকার, নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা।
এ সময় উপস্থিত ছিলেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ, দপ্তর সম্পাদক মোঃ ফয়েজ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রাসেল, মোঃ আল আমিনসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ বলেন, দ্বীপ জেলা ভোলা প্রতি বছর নদীভাঙনের কারণে একটু একটু করে হারাচ্ছে জমি, স্বপ্ন ও ঠিকানা। এই দ্বীপে প্রায় ২২ লাখ মানুষের বসবাস। তাদের একটি বড় অংশ মাছ ধরা, গবাদিপশু পালন ও প্রকৃতিনির্ভর বিভিন্ন জীবিকার ওপর নির্ভরশীল। এখনো ভোলার অনেক প্রত্যন্ত এলাকায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা পর্যাপ্তভাবে পৌঁছায়নি। ফলে বাজার, চিকিৎসা কিংবা অন্যান্য প্রয়োজনেও অনেক ক্ষেত্রে মূল ভূখণ্ডের ওপর নির্ভর করতে হয়।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে নির্মমভাবে অনুভব করছেন উপকূল ও দ্বীপাঞ্চলের মানুষ। ভোলার জেলেদের জীবন-জীবিকার সংকট, নদীভাঙন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং তাদের ভবিষ্যতের স্বপ্ন ও প্রত্যাশার কথা সরাসরি তাদের মুখ থেকেই শুনতে চায় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা। তাদের পাশে দাঁড়ানো এবং তাদের কণ্ঠস্বর সমাজের বৃহত্তর পরিসরে তুলে ধরাই আমাদের লক্ষ্য।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভোলার উপকূলীয় ও নদীনির্ভর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং প্রান্তিক মানুষের অধিকার ও প্রয়োজনীয়তা তুলে ধরতে ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights