বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন। গাইবান্ধায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস যশোরে রাজারহাটের ‘ মশিয়ার সিন্ডিকেট ‘:তেলের চুরিতে দিশেহারা গাড়ি মালিকরা মাদক বিরোধী অভিযানে ২৩ পিস ইয়াবাসহ মোঃ রাজা হাওলাদার গ্রেফতার ​। পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়ঃ ঢাকা টিটিসি ছাত্রদলনেতা সাগর ফকিরের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন সালথায় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার আজ ১২ ই রবিউল আউয়াল। যথাযথ মর্যাদায় পালন করা হয়। (ঈদ -ই -মিলাদুন্নবী (সাঃ) দক্ষিণ কাজল ঢোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজ বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এঁর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ধানক্ষেতে মিলল মানুষের খণ্ডিত পা, কুড়িগ্রামের নাগেশ্বরীতে চাঞ্চল্য
/ ৬ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ২:২৮ পূর্বাহ্ন

ধানক্ষেতে মিলল মানুষের খণ্ডিত পা, কুড়িগ্রামের নাগেশ্বরীতে চাঞ্চল্য

মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | ২৬ আগস্ট ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় একটি ধানক্ষেত থেকে মানুষের শরীরের খণ্ডিত একটি পা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী এলাকার সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে হাঁটুর নিচের কাটা পায়ের অংশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে সড়ক দিয়ে চলাচলের সময় কয়েকজন পথচারী ধানের জমিতে একটি খণ্ডিত পা পড়ে থাকতে দেখেন। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত পা‌টি উদ্ধার করে। এ সময় পায়ের পাশে রক্তাক্ত একটি পলিথিন ব্যাগও পড়ে থাকতে দেখা যায়।

খণ্ডিত পা‌টি কার এবং কীভাবে সেখানে এসেছে—এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত কি না, নাকি অন্য কোনো কারণে মানুষের শরীরের অংশটি সেখানে ফেলা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বলেন, “সকাল সাড়ে সাতটার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। এটি কার শরীরের অংশ এবং কীভাবে সেখানে এলো, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া শরীরের অংশটির পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights