বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন। গাইবান্ধায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস যশোরে রাজারহাটের ‘ মশিয়ার সিন্ডিকেট ‘:তেলের চুরিতে দিশেহারা গাড়ি মালিকরা মাদক বিরোধী অভিযানে ২৩ পিস ইয়াবাসহ মোঃ রাজা হাওলাদার গ্রেফতার ​। পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলা প্রেসক্লাব রাণীশংকৈলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়ঃ ঢাকা টিটিসি ছাত্রদলনেতা সাগর ফকিরের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন সালথায় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার আজ ১২ ই রবিউল আউয়াল। যথাযথ মর্যাদায় পালন করা হয়। (ঈদ -ই -মিলাদুন্নবী (সাঃ) দক্ষিণ কাজল ঢোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজ বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এঁর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বীরগঞ্জে মডেল মসজিদ উদ্বোধন
/ ৪ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

বীরগঞ্জে মডেল মসজিদ উদ্বোধন

রফিকুল ইসলাম রফিক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বহুল প্রত্যাশিত মডেল মসজিদ ও জাতীয় উদ্যান সিংড়ায় প্রবেশপথের দীর্ঘদিনের সমস্যা বেইলি ব্রিজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) যোহরের নামাজের পূর্বে বীরগঞ্জ মডেল মসজিদের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।

ফলক উন্মোচনের সময় মুনাজাত পরিচালনা করেন হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল হাসিম। পরে মডেল মসজিদে যোহরের নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেন মডেল মসজিদের নবনিযুক্ত ইমাম মাওলানা মতিয়ার রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, প্রশাসনিক কর্মকর্তা শাহজাহান আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক ভিপি এবং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা যুবদলের সদস্য সচিব ও মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, মুজাহিদুল ইসলাম মাজু, কামরুল হাসান, নশিউর রহমান, আব্দুল জব্বার, রেজাউল করিম মনি, ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া মডেল মসজিদের উদ্বোধন উপলক্ষে শত শত মুসল্লি নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার সকালে জাতীয় উদ্যান সিংড়ায় প্রবেশপথে দীর্ঘদিনের জনদুর্ভোগের কারণ হয়ে থাকা বেইলি ব্রিজেরও উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু। ব্রিজটি চালু হওয়ায় ওই এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান হবে বলে আশা করছেন স্থানীয়রা।

মডেল মসজিদে যোহরের নামাজ আদায়ের পর সংসদ সদস্য ঢাকার উদ্দেশে বীরগঞ্জ ত্যাগ করেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights