শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত মুসলিম সংস্কৃতি ও পাশ্চাত্যবাদ: দুই জীবনদর্শনের মুখোমুখি চিলমারীতে “নদী-বন্দরের পোর্ট অফিসার” সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ পুঠিয়ায় জমির টপসয়েল কাটার দায়ে অকেজো ৩ এস্কেভেটর, দুজনের কারাদণ্ড প্রদান সারের লুটপাট রোধে বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের সফল অভিযান, ২ দফায় ২৩৪০ বস্তা সার জব্দ, ২ জনের কারাদন্ড। তুলশীঘাট পল্লী বিদ্যুতে অনিয়মের অভিযোগ: লোডশেডিংয়ে অতিষ্ঠ দুই উপজেলার মানুষ সাংবাদিককে হত্যাচেষ্টা: নীলফামারীতে ৩ নম্বর আসামি জহুরুল গ্রেপ্তার নীলফামারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে মামলা বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ভূল্লীতে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আহত ৪
/ ১১ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ২:২২ পূর্বাহ্ন

ভূল্লীতে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আহত ৪

নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় পিকআপ ভ্যান, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের কচুবাড়ী পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৪৫)। নিহত অপর পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আহতরা হলেন—লক্ষ্মীরহাট বাজার এলাকার ইদ্রিস আলীর ছেলে মোটরসাইকেলচালক মো. হারুনুর রশিদ (৩৮), কিসমত কেশুরবাড়ি এলাকার হাফিজুল ইসলামের ছেলে অটোরিকশাচালক মো. সাহিরুল ইসলাম (২৩), বড় বালিয়া এলাকার মোছা. জরিনা (৪০) এবং মো. শফিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল একটি মালবাহী পিকআপ ভ্যান। কচুবাড়ী পোস্ট অফিস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এতে তিনটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয় এবং ছয়জন হতাহত হন।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা বেগম ও অজ্ঞাতনামা ওই পুরুষের মৃত্যু হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার ঘটনায় পিকআপ ভ্যানের চালক মো. হাবিবুর রহমান (২৪)কে আটক করেছে পুলিশ। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিষকাকুড়ি গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে। পিকআপ ভ্যানসহ তাকে ভূল্লী থানায় নেওয়া হয়েছে।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, কচুবাড়ী এলাকায় তিন যানবাহনের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং পিকআপের চালককে গাড়িসহ আটক করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights