রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
রাজ্যের সুন্দরবন বিষয়ক এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী দীপঙ্কর জানা ও বিশিষ্ট ব্যাক্তিদের উপস্থিতে জলবায়ু পরিবর্তনের কারণে সংকটে সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে কাকদ্বীপে গুরুত্বপূর্ণ মিডিয়া ওয়ার্কশপ। নান্দাইলে প্রথমবার তারুণ্যের মহোৎসব: কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘’একসাথে গড়ি নান্দাইল ফাউন্ডেশন’’ শার্শার বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২০ কেজি গাঁজা ও চোরাচালান পণ্য জব্দ রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। চৌদ্দগ্রামে গ্রামভিত্তিক ডাবল এলইডি ফুটবল টুর্নামেন্টের ২০২৬ এর ফাইনাল খেলা। ডলারের প্রলোভনে ডেকে ডিবি পরিচয়ে নির্যাতন, ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তার -৩ ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে গাইবান্ধা জেলা প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামইরহাটবাসীকে আলহাজ্ব মোঃ রুহুল আমিনের শুভেচ্ছা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালাল চক্র রোধ ও অনিয়ম দূর করতে কঠোর নির্দেশ কটিয়াদী জামায়াতে ইসলামী সীরাত কনফারেন্স
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নেত্রকোনার মদনে বিএনপি ১০ প্রার্থী কাইটাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে,
/ ৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৩:২৬ পূর্বাহ্ন

নেত্রকোনার মদনে বিএনপি ১০ প্রার্থী কাইটাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে,

সাগর আহমেদ জজ,,
নেত্রকোনা প্রতিনিধিঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ১০ জন নেতা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন। এতে ইউনিয়নজুড়ে নির্বাচনী আলোচনা ও তৎপরতা বেড়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ রাজনৈতিক জীবনে জেল-জুলুম সয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করা নেতারাই এবার চেয়ারম্যান পদে লড়তে চান। তারা হলেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আজাদ, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিল্কী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান (জিয়া) উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু সাজ্জাদ কে. জামাল, উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান হারেছ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি ওসমান গণি, যুবদল নেতা শাহাদাত হোসেন মিল্টন, ২ নং ওয়ার্ড সু-রক্ষা মৎস্য কমিটির সভাপতি মো. খায়রুল ইসলাম ও ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল করিম জিহাদি রতন।

নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সম্ভাব্য প্রার্থীরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন তারা।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আজাদ বলেন, “মানুষের সেবা করার সুযোগ পেলে কাইটাইল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। দল যাকে মনোনয়ন দেবে আমরা সবাই তার পক্ষে কাজ করব।”

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলে, তৃণমূলে সংগঠনকে শক্তিশালী করার জন্য দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচন করবো।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলছেন, একই ইউনিয়নে এতজন প্রার্থী থাকায় প্রতিযোগিতা বাড়লেও শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ জানান, নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর দলীয় ভাবে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।দল যাকে মনোনয়ন দিবে সেই নির্বাচন করবে বলে আমি মনে করি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights