শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জালালাবাদ ও ইসলামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা যশোরের ঝিকরগাছায় এমপি সাবিরা সুলতানা মুন্নীকে সম্বর্ধনা ও অবিভাবক সমাবেশ। ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈলে কৃষি ও সার ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ঃ সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, সুষ্ঠু বিচার দাবি কলমযোদ্ধার জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়ঃ ইসবপুর ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা ৪,৫ ও ৬নম্বর ওয়ার্ডে সংরক্ষিত আসনের মাঠে রানিং মেম্বার ফাইমা খাতুন মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
প্রায় তিন দশক পর কুড়িগ্রাম রেড ক্রিসেন্টের নির্বাচন: শামসুল-মোস্তফা পরিষদের নিরঙ্কুশ বিজয়।
/ ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

প্রায় তিন দশক পর কুড়িগ্রাম রেড ক্রিসেন্টের নির্বাচন: শামসুল-মোস্তফা পরিষদের নিরঙ্কুশ বিজয়।
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
প্রায় তিন দশক পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুড়িগ্রাম ইউনিটের কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচন। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারিসহ সদস্য পদে বিএনপি সমর্থিত ‘শামসুল-মোস্তফা পরিষদ’-এর প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনে দুটি প্যানেলসহ মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিএনপি সমর্থিত ‘শামসুল-মোস্তফা পরিষদ’ থেকে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ঘোষিত ফলাফলে ভাইস চেয়ারম্যান পদে শামসুল ইসলাম মন্ডল ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়েত হোসেন চৌধুরী পেয়েছেন ২৫ ভোট।
সেক্রেটারি পদে মোস্তাফিজার রহমান মোস্তফা ৪৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মুকুল মিয়া পেয়েছেন ২৪ ভোট।
সদস্য পদে বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে হাসান জুবায়ের হিমেল ৪৩৩, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ৪৩১, শফিকুল ইসলাম বেবু ৪২৭, মো. জহরুল আলম ৪২৬ এবং কফিল উদ্দিন আহমেদ খোকন ৪২৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
অপরদিকে নির্বাচনে চারজন প্রার্থী পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের কোনো আনুষ্ঠানিক প্যানেল ঘোষণা করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এসব প্রার্থীর মধ্যে কয়েকজন এনসিপি সমর্থিত হিসেবে নির্বাচনে অংশ নেন। তাদের মধ্যে মো. মাসুম মিয়া ৩৬, মাহমুদুল হাসান ২৪ এবং স্বতন্ত্র প্রার্থী মো. মতিয়ার রহমান ১৬ ও নাহিদ হাসান ২৮ ভোট পেয়েছেন।
দীর্ঘদিন পর ভোটে ব্যাপক উৎসাহ
প্রায় ৩০ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় কুড়িগ্রাম রেড ক্রিসেন্টের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল থেকেই ভোটকেন্দ্রে সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
নবনির্বাচিত সেক্রেটারি ও জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, দীর্ঘদিন পর রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচন হওয়ায় সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। নির্বাচনে সদস্যরা যে আস্থা ও সমর্থন দিয়েছেন, তার মর্যাদা রাখতে তিনি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করে দুর্যোগ ও বিপদে মানুষের পাশে দাঁড়ানোই হবে নতুন পরিষদের অন্যতম প্রধান লক্ষ্য।
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ
কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ড. মো. আনোয়ার হোসেন মন্ডল বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটগ্রহণ শেষে নিয়ম অনুযায়ী ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়েছে।
দীর্ঘ প্রায় তিন দশক পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নতুন নেতৃত্বকে ঘিরে রেড ক্রিসেন্টের সদস্যদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। সদস্যদের প্রত্যাশা, নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে রেড ক্রিসেন্টের মূল আদর্শ—মানবিক সেবা, দুর্যোগ মোকাবিলা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights