শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জালালাবাদ ও ইসলামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা যশোরের ঝিকরগাছায় এমপি সাবিরা সুলতানা মুন্নীকে সম্বর্ধনা ও অবিভাবক সমাবেশ। ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈলে কৃষি ও সার ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ঃ সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, সুষ্ঠু বিচার দাবি কলমযোদ্ধার জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়ঃ ইসবপুর ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা ৪,৫ ও ৬নম্বর ওয়ার্ডে সংরক্ষিত আসনের মাঠে রানিং মেম্বার ফাইমা খাতুন মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ভূল্লীতে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্ডাডল ও গাঁজাসহ গ্রেপ্তার-২
/ ১২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

ভূল্লীতে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্ডাডল ও গাঁজাসহ গ্রেপ্তার-২

নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ভূল্লী থানা পুলিশ। বছিরপাড়া মাদক নির্মূল কমিটির সদস্যদের সহযোগিতায় পুলিশ এ অভিযান পরিচালনা করেন বলে জানা গেছে।

বুধবার (২৬ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটের দিকে ভূল্লী বাজার চৌরাস্তার পশ্চিম পাশে নাসিরের গলিতে রঞ্জন দাসের সেলুনের সামনে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভূল্লী উপজেলার কুমারপুর ডাবরীপাড়া এলাকার মো. আব্দুস সালামের ছেলে মো. সজীব ইসলাম (২২) এবং কুমারপুর বছিরপাড়া এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো. রবিউল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের শরীর তল্লাশি করা হলে সজীব ইসলামের হেফাজত থেকে ৮ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট এবং রবিউল ইসলামের হেফাজত থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয়দের বক্তব্যে এলাকায় মাদকের বিস্তার রোধে বিভিন্ন সময়ে স্থানীয়ভাবে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে স্থানীয় কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগে অপরাধীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে দুই ব্যক্তিকে আটক করে তাদের হেফাজত থেকে ট্যাপেন্ডাডল ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ভূল্লী থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights