রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
রাজ্যের সুন্দরবন বিষয়ক এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী দীপঙ্কর জানা ও বিশিষ্ট ব্যাক্তিদের উপস্থিতে জলবায়ু পরিবর্তনের কারণে সংকটে সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে কাকদ্বীপে গুরুত্বপূর্ণ মিডিয়া ওয়ার্কশপ। নান্দাইলে প্রথমবার তারুণ্যের মহোৎসব: কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘’একসাথে গড়ি নান্দাইল ফাউন্ডেশন’’ শার্শার বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২০ কেজি গাঁজা ও চোরাচালান পণ্য জব্দ রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। চৌদ্দগ্রামে গ্রামভিত্তিক ডাবল এলইডি ফুটবল টুর্নামেন্টের ২০২৬ এর ফাইনাল খেলা। ডলারের প্রলোভনে ডেকে ডিবি পরিচয়ে নির্যাতন, ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তার -৩ ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে গাইবান্ধা জেলা প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামইরহাটবাসীকে আলহাজ্ব মোঃ রুহুল আমিনের শুভেচ্ছা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালাল চক্র রোধ ও অনিয়ম দূর করতে কঠোর নির্দেশ কটিয়াদী জামায়াতে ইসলামী সীরাত কনফারেন্স
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
মামুনুল হকের তত্ত্বাবধানে টিডিএফের উদ্যোগে হুইলচেয়ার ও ভ্যান বিতরণ
/ ৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ন

মামুনুল হকের তত্ত্বাবধানে টিডিএফের উদ্যোগে হুইলচেয়ার ও ভ্যান বিতরণ
আল হাফিজ বাগেরহাট মোল্লাহাট প্রতিনিধি
আজ ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, বাগেরহাটের মোল্লাহাটে তাগলীবে দ্বীন ফাউন্ডেশন (টিডিএফ)-এর উদ্যোগে এবং এতিম এন্ড গরিব ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বিশেষ চাহিদাসম্পন্ন ও দরিদ্র মানুষের মাঝে হুইলচেয়ার ও ভ্যান বিতরণ করা হয়েছে।

মোল্লাহাট কলেজ মাঠে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিস মোল্লাহাট উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক। বিশেষ অতিথি ছিলেন এতিম এন্ড গরিব ট্রাস্ট ফান্ডের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা সালেহ আহমদ হামিদী।

অনুষ্ঠানে মোল্লাহাট, চিতলমারী ও ফকীরহাট উপজেলার ৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির মাঝে হুইলচেয়ার এবং ৫০ জন দরিদ্র মানুষের মাঝে ভ্যান বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, “৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে একটি করে হুইলচেয়ার উপহার দিয়ে তাদের জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় ও সচল করার প্রয়াস নেওয়া হয়েছে। একইভাবে ৫০ জন খেটে খাওয়া মানুষকে একটি করে ভ্যান দিয়ে তাদের স্বাবলম্বী করার চেষ্টা করা হচ্ছে। আল্লাহ যদি এতে বরকত দান করেন, তাহলে তারা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন, ইনশাআল্লাহ।”

তিনি বলেন, অনেক দরিদ্র মানুষ সারাদিন পরিশ্রম করে ভ্যান চালিয়ে যে অর্থ উপার্জন করেন, তার একটি উল্লেখযোগ্য অংশ ভ্যানের মালিককে ভাড়া হিসেবে দিতে হয়। নিজস্ব ভ্যান পাওয়ার ফলে এখন তারা নিজেদের শ্রমের উপার্জনের পুরোটা পরিবারের প্রয়োজন মেটাতে ব্যয় করতে পারবেন। এতে তাদের পরিবারে স্বচ্ছলতা ও জীবনযাত্রায় কিছুটা স্বাচ্ছন্দ্য আসবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তাগলীবে দ্বীন ফাউন্ডেশন-টিডিএফের মহাপরিচালক মাওলানা মাসরুরুল হক, মুহাম্মাদ কামাল উদ্দীন, রাহাত খন্দকার, সাদ সাম্মানসহ স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights