সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
রূপগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামইরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রউফের শুভেচ্ছা নিজপাড়ায় সিরাতুন্নবী ﷺ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা পরিষদে এডিপির প্রায় ৩ কোটি টাকার বরাদ্দপত্র বিতরণ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুন্ড হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি রতন কুমার নাথের পক্ষ থেকে নেতাকর্মীদের শুভেচ্ছা প্রদান। রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ BMCCI’র নতুন বোর্ডে পরিচালক নির্বাচিত হলেন ডা. লকিয়ত উল্যাহ ইরতা গ্রামে কিশোর গ্যাংয়ের উৎপাতের অভিযোগ এলাকাবাসী। মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িতে কায়কোবাদ, পরিবারের পাশে থাকার আশ্বাস
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কুড়িগ্রামে ৪০ বছরের মুয়া‌জ্জি‌নি শে‌ষে ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শুক্কুর আলী
/ ৩১ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৮:০০ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ৪০ বছরের মুয়া‌জ্জি‌নি শে‌ষে ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শুক্কুর আলী

মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
টানা ৪০ বছর মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন মো. শুক্কুর আলী (৭০)। তবে বয়সের ভারে তা‌কে এখন সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হয়েছে। দীর্ঘদিনের দায়িত্ব পালন শেষে তাকে বিদায় জানাতে ব্যতিক্রমী আয়োজন করেন মসজিদের মুসল্লি ও এলাকাবাসী। ঘোড়ার গাড়িতে চড়িয়ে তাকে বিদায় দেওয়া হয়।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয় জামে মসজিদের মুসল্লিরা এ আয়োজন করেন।

শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে তার বিদায় অনুষ্ঠান হয়। আনুষ্ঠানিকতা শেষে ঘোড়ার গাড়িতে বসিয়ে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় সঙ্গে ছিলেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।
মুয়া‌জ্জিন শুক্কুর আলীর বাড়ি গুনাইগাছ ইউনিয়নের রামদাস ধনিরাম খেওয়ার পাড় এলাকায়।

মসজিদের মুসল্লি রিপন মিয়া বলেন, শুক্কুর আলী খুব সাদাসিধে মানুষ। তিনি ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিতেন। পাশাপাশি ইমামের অনুপস্থিতিতে নামাজও পড়াতেন।

স্থানীয়রা জানান, সাধারণত কাউকে বিদায় জানানোর ক্ষেত্রে প্রচলিত যানবাহন ব্যবহার করা হয়। তবে দীর্ঘদিনের মুয়াজ্জিনকে ঘোড়ার গাড়িতে করে বিদায় জানানোর বিষয়টি ছিল ব্যতিক্রমী।

মসজিদ কমিটির সভাপতি শামীম আখতার আমীন বলেন, বার্ধক্য চলে আসায় শুক্কুর আলী স্বেচ্ছায় অবসর নিতে চেয়েছেন। তাই তাকে সম্মান জানিয়ে ঘোড়ার গাড়িতে করে বিদায় জানানো হয়েছে। তিনি খুব ভালো মানুষ ছিলেন। বিদায় অনুষ্ঠানে তাকে নগদ অর্থসহ বিভিন্ন উপহার দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights