শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদারের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ যশোরে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর জমকালো ফাইনাল। নগরকান্দায় ৬৩ পূজামণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, গুরুত্বপূর্ণ ৩টি পাঁচবিবিতে দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের শাড়ি উপহার দিলেন এমপি মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল কালিয়াকৈরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় রঙ মিস্ত্রী মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু গাজীপুরে পুলিশ সুপারের বিভিন্ন থানার পূজা মন্ডপ পরিদর্শন -কঠোর নিরাপত্তা ব্যবস্থা লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে সমুদ্রপথে নিখোঁজ মাদারীপুরের যুবক জাকির মাতুব্বর
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
চিলমারীতে “নদী-বন্দরের পোর্ট অফিসার” সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ
/ ২৯ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

চিলমারীতে “নদী-বন্দরের পোর্ট অফিসার” সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “সামাজিক যোগাযোগ মাধ্যমে, রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড” নিয়ে বিতর্কের মুখে পড়ার পরে, কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। চিলমারী নদী-বন্দরের পোর্ট অফিসার পুতুল চন্দ্র রায়। কয়েকদিন ধরে তাঁকে কর্মস্থলে দেখা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তাঁর অনুপস্থিতিতে বন্দরের প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে, বাঘাবাড়ি নদী-বন্দরের পোর্ট অফিসার “মাহাবুব আলম তায়েফ”কে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুতুল চন্দ্র রায়কে নিয়ে, রাজনৈতিক দলের নেতা-কর্মীরা বিভিন্ন পোস্ট ও মন্তব্য করেন। তাঁর রাজনৈতিক পরিচয় এবং অতীত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে এসব পোস্টে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
এ সময় ফেসবুকে ২০১৯ সালের ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের একটি প্যাডের ছবি ছড়িয়ে পড়েন। ঐ প্যাডে পুতুল চন্দ্র রায়কে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির স্কুল-ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। ছবিটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা আরও বেড়ে যায়। তবে প্যাডটির সত্যতা এবং ওই পদে তাঁর দায়িত্ব পালনের বিষয়ে পুতুল চন্দ্র রায়ের কোন বক্তব্য পাওয়া যায়নি।
এর আগেও একটি ঘটনায় আলোচনায় আসেন পুতুল চন্দ্র রায়। ২০২২সালের ১৭মে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনার ভিডিও ধারণকে কেন্দ্র করে, সাংবাদিকদের সঙ্গে তাঁর বিরোধ বাধে। অভিযোগ রয়েছে, এ সময় তিনি সাংবাদিকদের ওপর চড়াও হয়ে ছিলেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তাঁকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়ে যায়। ঐ ঘটনায় তাঁর কোনো বক্তব্য পাওয়া যায় নি। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট ও রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্কের মধ্যেই পুতুল চন্দ্র রায় কর্মস্থলে অনুপস্থিত হয়ে পড়েন। স্থানীয়দের দাবি, বিব্রতকর পরিস্থিতি এড়াতে তিনি কর্মস্থল থেকে গা ঢাকা দিয়েছেন বলে জানান। তবে তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন এবং কী কারণে কর্মস্থলে অনুপস্থিত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায় নি।
পুতুল চন্দ্র রায় ২০২৫সালের শুরুর দিকে “বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন” কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চিলমারী নদী-বন্দরের পোর্ট অফিসার হিসেবে যোগদান করেন।
তাঁর অনুপস্থিতিতে চিলমারী নদী-বন্দরের দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রমে যাতে করে কোন সমস্যা না হয়, সে জন্য বাঘাবাড়ি নদী-বন্দরের পোর্ট অফিসার “মাহাবুব আলম তায়েফ”কে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
যুবদল নেতা আশরাফুল আলম বকুল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুতুল চন্দ্র রায়ের রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড নিয়ে যে তথ্য উঠে এসেছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। একজন সরকারি কর্মকর্তার রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করা উচিত বলে জানান তিনি।
উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক বলেন, পোর্ট অফিসার পুতুল চন্দ্র পতিত সরকারের একজন সক্রিয় রাজনৈতিক সদস্য ছিল। সে স্বল্প সমযের মধ্যে বন্দরে একটি চক্র তৈরি করে, বিভিন্ন অনিয়মের মধ্যে জড়িয়ে পড়েন। তার সরে যাওয়ার মাধ্যমে চিলমারী নদী-বন্দর ফ্যাসিষ্টমুক্ত হয়েছে। সেই সঙ্গে বন্দরের উন্নয়ন কাজ ত্বরান্নিত হবে বলে জানান তিনি।
বন্দরে অনুপুস্থিত থাকার বিষয়ে জানতে চাইলে পুতুল চন্দ্র রায় বলেন, চিলমারী মানুষের সাথে আর দেখা হবে না। বদলী হয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব বিষয়ে আমি বলবো না, আপনারা জেনে নিয়েন।
চিলমারী বন্দরের (অতিরিক্ত দায়িত্ব)পোর্ট অফিসার মাহাবুব আলম তায়েফ বলেন, আমাদের বন্দরের প্রশাসনিক কার্যক্রম চলমান আছেন এবং আগামী সপ্তাহে আমি চিলমারীতে আসবো বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights