মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
পাটেশ্বরী বাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল দুই যুবকের ৪৮ বছরে বিএনপি: ইতিহাসের গৌরব পেরিয়ে জনসেবার নতুন পরীক্ষা নরসিংদীতে আসক আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার নতুন কমিটি। পথ হারানো দুই স্কুল শিশুকে উদ্ধার করলেন বানেশ্বর ট্রাফিক পুলিশ, প্রশংসায় ভাসছেন জনগণের সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা,সেই শিশু উদ্ধার। বেনাপোলে বিজিবি’র অভিযানে চোরাচালানী মালামাল আটক দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদকের মৃত্যুতে বাহুবলে স্বরণ সভা অনুষ্ঠিত সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাঁচবিবিতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক সাগর গ্রেপ্তার ও মেহগনি বাগান থেকে একনলা বন্দুক উদ্ধার
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ নিহত – ১   
/ ৬ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ নিহত – ১   

নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে জিহাদ ইসলাম (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ভূল্লী উপজেলার ভূল্লী-গড়েয়া সড়কে হায়দার মার্কেট সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মজিবর রহমান এর ছেলে জিহাদ ইসলাম (২০)। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানায়, শুক্রবার বিকেলে ভূল্লী-গড়েয়া সড়কের হায়দার মার্কেট এলাকায় একটি মোটরসাইকেল গড়েয়ার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে চাপা পড়ে। এতে ঘটনা স্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়। এ সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। 

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। এতে সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে এবং চাপা পড়া লাশ উদ্ধার করে। 
এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights