রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
রাজ্যের সুন্দরবন বিষয়ক এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী দীপঙ্কর জানা ও বিশিষ্ট ব্যাক্তিদের উপস্থিতে জলবায়ু পরিবর্তনের কারণে সংকটে সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে কাকদ্বীপে গুরুত্বপূর্ণ মিডিয়া ওয়ার্কশপ। নান্দাইলে প্রথমবার তারুণ্যের মহোৎসব: কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘’একসাথে গড়ি নান্দাইল ফাউন্ডেশন’’ শার্শার বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২০ কেজি গাঁজা ও চোরাচালান পণ্য জব্দ রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। চৌদ্দগ্রামে গ্রামভিত্তিক ডাবল এলইডি ফুটবল টুর্নামেন্টের ২০২৬ এর ফাইনাল খেলা। ডলারের প্রলোভনে ডেকে ডিবি পরিচয়ে নির্যাতন, ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তার -৩ ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে গাইবান্ধা জেলা প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামইরহাটবাসীকে আলহাজ্ব মোঃ রুহুল আমিনের শুভেচ্ছা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালাল চক্র রোধ ও অনিয়ম দূর করতে কঠোর নির্দেশ কটিয়াদী জামায়াতে ইসলামী সীরাত কনফারেন্স
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
/ ৪ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

মোঃ রফিকুল ইসলাম রফিক বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের দুমুখা বাজার সংলগ্ন এলাকায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’ অনুষ্ঠিত হয়েছে। দুমুখা বাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা, চেম্বার অব কমার্সের পরিচালক ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজালপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, পৌর যুব দলের যুগ্ন আহবায়ক, মোঃ মামুনুর রহমান মামুন এবং বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ,
পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাইস হাসান তারেক।

গ্রামবাংলার লোকজ সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী এই খেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী সমবেত হন। খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। স্থানীয়রা জানান, আধুনিক বিনোদনের নানা মাধ্যমের ভিড়ে হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলো নিয়মিত আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন।

আয়োজকরা জানান, গ্রামবাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি সংরক্ষণ এবং স্থানীয়দের বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights