শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদারের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ যশোরে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর জমকালো ফাইনাল। নগরকান্দায় ৬৩ পূজামণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, গুরুত্বপূর্ণ ৩টি পাঁচবিবিতে দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের শাড়ি উপহার দিলেন এমপি মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল কালিয়াকৈরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় রঙ মিস্ত্রী মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু গাজীপুরে পুলিশ সুপারের বিভিন্ন থানার পূজা মন্ডপ পরিদর্শন -কঠোর নিরাপত্তা ব্যবস্থা লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে সমুদ্রপথে নিখোঁজ মাদারীপুরের যুবক জাকির মাতুব্বর
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কটিয়াদী জামায়াতে ইসলামী সীরাত কনফারেন্স
/ ৩৪ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৮:১০ পূর্বাহ্ন

কটিয়াদী জামায়াতের ইসলামী সীরাত কনফারেন্স

মোঃআফজল হুসাইন স্টাপ রিপোর্টার
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা উলামা বিভাগের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বেলা ২টায় কটিয়াদী স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম নূরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা ড. ফয়জুল হক।

বিশেষ অতিথি ছিলেন মুফতি আহমদ শরিফ বিন আসাদ (চাঁদপুর), জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, নায়েবে আমির সাইদুল হক বিএসসি, ফেকামারা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাসেম বিপ্লব, উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক রফিকুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাসান আল মামুনসহ অনেকে।

বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা এতিমের হক, আত্মীয়তার হক ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার পরিণতি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ইসলামের ভূমিকা, সমাজে ন্যায়বিচার, আদর্শ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমাজ ও রাষ্ট্রে আলেম-উলামাদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ ব্যক্তি ও সমাজজীবনের জন্য অনুকরণীয়। তাঁর শিক্ষা অনুসরণের মাধ্যমে ন্যায়, মানবিকতা ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

এ সময় ইমাম আবুল আ’লা মওদুদীর ইসলামী চিন্তা ও লেখালেখি নিয়েও আলোচনা করা হয়। বক্তারা বলেন, ইসলামের বিভিন্ন বিষয়ে তাঁর রচিত গ্রন্থ থেকে জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে।

কনফারেন্সে সমাজ ও রাষ্ট্রে ন্যায়, আদর্শ এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আলেম-উলামাসহ সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights