রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
রাজ্যের সুন্দরবন বিষয়ক এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী দীপঙ্কর জানা ও বিশিষ্ট ব্যাক্তিদের উপস্থিতে জলবায়ু পরিবর্তনের কারণে সংকটে সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে কাকদ্বীপে গুরুত্বপূর্ণ মিডিয়া ওয়ার্কশপ। নান্দাইলে প্রথমবার তারুণ্যের মহোৎসব: কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘’একসাথে গড়ি নান্দাইল ফাউন্ডেশন’’ শার্শার বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২০ কেজি গাঁজা ও চোরাচালান পণ্য জব্দ রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। চৌদ্দগ্রামে গ্রামভিত্তিক ডাবল এলইডি ফুটবল টুর্নামেন্টের ২০২৬ এর ফাইনাল খেলা। ডলারের প্রলোভনে ডেকে ডিবি পরিচয়ে নির্যাতন, ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তার -৩ ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে গাইবান্ধা জেলা প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামইরহাটবাসীকে আলহাজ্ব মোঃ রুহুল আমিনের শুভেচ্ছা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালাল চক্র রোধ ও অনিয়ম দূর করতে কঠোর নির্দেশ কটিয়াদী জামায়াতে ইসলামী সীরাত কনফারেন্স
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ডলারের প্রলোভনে ডেকে ডিবি পরিচয়ে নির্যাতন, ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তার -৩
/ ৫ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ন

ডলারের প্রলোভনে ডেকে ডিবি পরিচয়ে নির্যাতন, ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তার -৩

নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি

আমেরিকান ডলার দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তিকে ডেকে নিয়ে ডিবি পুলিশের পরিচয়ে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে ১১টি আমেরিকান ডলার, একটি হাতকড়া ও ডিবি লেখা একটি জ্যাকেট উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) ভোররাতে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিলনপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আমেরিকান ডলার দেওয়ার কথা বলে একটি সংঘবদ্ধ চক্র ওই ব্যক্তিকে মিলনপুর এলাকায় ডেকে নেয়। সেখানে পৌঁছানোর পর চক্রের সদস্যরা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তাঁকে ভয়ভীতি দেখান। একপর্যায়ে তাঁকে মারধর ও শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে।
ঘটনাটি জানার পর গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ভোররাতে মিলনপুর গ্রামের ১২৫ নম্বর মিলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনের সামনে অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দেউলি পশ্চিমপাড়ার মৃত আসব আলীর ছেলে মো. নাসির মিয়া, শাহাবুবি এলাকার নজরুল ইসলামের ছেলে মো. ওমর ফারুক এবং ঠাকুরগাঁও সদর উপজেলার মিলনপুর গ্রামের মো. মাসুদ রানার স্ত্রী মোছা. হালিমা খাতুন।
অভিযানকালে তাঁদের কাছ থেকে ১১টি আমেরিকান ডলার, একটি হাতকড়া এবং ডিবি লেখা একটি জ্যাকেট জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে চক্রটি সক্রিয় থাকতে পারে। তবে এ ঘটনায় চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights