রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ধর্ম যার যার, রাষ্ট্র সবার,কুড়িগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে সোহেল কায়কোবাদ। ভেদরগঞ্জের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে ছয় জেলে আটক স্বামীকে ডিফোর্স না দিয়ে,পরোকিয়া প্রেমিক কে বিয়ে করে নতুন সংসার পেতেছেন তালতলির মেয়ে খাদিজা। কালিয়াকৈরে ঢালজোড়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত যবিপ্রবির নারী ফুটবলদলের ফাইনাল বর্জন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের আক্রমণাত্মক আচরণের অভিযোগ। কক্সবাজারের ইনানী টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ১০ কোটালীপাড়ায় সপ্তমীতেই মন্দির পরিদর্শন করলেন এমপি এসএম জিলানী ডা. তাহের এমপি’র পক্ষ থেকে মুন্সীরহাটের হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ বীরগঞ্জে পরিদর্শন কক্ষের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে__এমপি মজুনরুল ইসলাম মঞ্জু. ঠাকুর গাঁও জেলা প্রশাসনে উদ্যোগে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড২০২৬ ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ঃ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালাল চক্র রোধ ও অনিয়ম দূর করতে কঠোর নির্দেশ
/ ৬৫ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৮:১১ পূর্বাহ্ন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালাল চক্র রোধ ও অনিয়ম দূর করতে কঠোর নির্দেশ
মামুন মিঞা
ফরিদপুর প্রতিনিধি:
দীর্ঘ সাত বছর পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগী হয়রানি বন্ধ, দালাল চক্রের প্রাদুর্ভাব রোধ, পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত সংকট নিরসন এবং দীর্ঘদিন ধরে পড়ে থাকা মূল্যবান চিকিৎসা সরঞ্জাম সচল করার বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) হাসপাতালের মিলনায়তনে ব্যবস্থাপনা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, দীর্ঘ সাত বছর ধরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির কোনো সভা অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ বিরতির পর এ সভা আয়োজনকে হাসপাতালের প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনা এবং চিকিৎসাসেবার মান উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সভায় হাসপাতালের রোগীর অতিরিক্ত চাপ ও পরিচ্ছন্নতা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এক হাজার শয্যার এ হাসপাতালে প্রতিদিন গড়ে দুই থেকে তিন হাজার রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত রোগীর চাপের কারণে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের এলাকায় স্থান সংকট তৈরি হচ্ছে। পাশাপাশি প্রয়োজনের তুলনায় পরিচ্ছন্নতাকর্মীর সংকট এবং দুর্বল ড্রেনেজ ব্যবস্থার বিষয়টিও সভায় গুরুত্বের সঙ্গে উঠে আসে।
এসব সমস্যা সমাধানে ফরিদপুর পৌরসভার সহযোগিতা নেওয়ার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়।
সভায় হাসপাতালের দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকা উন্নত চিকিৎসা সরঞ্জাম নিয়েও আলোচনা হয়। বিশেষ করে বিগত সময়ে কেনা কোটি কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ও ক্যাথল্যাব কেন চালু হয়নি, সেসব বিষয় খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরঞ্জাম অকেজো হয়ে পড়ার পেছনে কোনো অনিয়ম, অব্যবস্থাপনা বা চুরির ঘটনা রয়েছে কি না, তাও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের হয়রানি বন্ধে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে। হাসপাতালে সক্রিয় দালালদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতাল চত্বরে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি এবং পুলিশি নজরদারি জোরদারের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি হাসপাতালের শৃঙ্খলা ও নিরাপত্তা আরও জোরদার করতে শিগগিরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পৃথক বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যবস্থাপনা কমিটির সদস্যরা বলেন, রোগীদের কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে শুধু চিকিৎসক ও নার্সের উপস্থিতিই যথেষ্ট নয়; হাসপাতালের প্রশাসনিক শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করাও জরুরি। এ জন্য সভায় নেওয়া সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights