শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদারের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ যশোরে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর জমকালো ফাইনাল। নগরকান্দায় ৬৩ পূজামণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, গুরুত্বপূর্ণ ৩টি পাঁচবিবিতে দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের শাড়ি উপহার দিলেন এমপি মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল কালিয়াকৈরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় রঙ মিস্ত্রী মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু গাজীপুরে পুলিশ সুপারের বিভিন্ন থানার পূজা মন্ডপ পরিদর্শন -কঠোর নিরাপত্তা ব্যবস্থা লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে সমুদ্রপথে নিখোঁজ মাদারীপুরের যুবক জাকির মাতুব্বর
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বীরগঞ্জে অবৈধভাবে সার মজুদ, ৩ আসামি কারাগার ও আদালতে প্রেরণ
/ ২৫ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৪:১৬ পূর্বাহ্ন

বীরগঞ্জে অবৈধভাবে সার মজুদ, ৩ আসামি কারাগার ও আদালতে প্রেরণ

মোয়াজ্জেম সরকার রুবেল
দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে সার মজুদের দায়ে মো. বাদল (২৭) নামে এক ব্যক্তিকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিভিন্ন মামলায় গ্রেপ্তার আরও দুই আসামিসহ মোট তিনজনকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে দিনাজপুর বিজ্ঞ আদালত ও জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে এসব আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত মো. বাদল (২৭) দিনাজপুরের কোতোয়ালি থানার বড়ইল গ্রামের মৃত বদরুল আলমের ছেলে। অবৈধভাবে সার মজুদের দায়ে তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এছাড়া আদালতে প্রেরণ করা অপর দুই আসামি হলেন—মো. ফজলুল হক, পিতা—তোফাজ্জল উদ্দিন, সাং—দক্ষিণ পলাশবাড়ী। তার বিরুদ্ধে সদর থানায় সিআর মামলা নং-৭৪০/সি/২৩ রয়েছে।
অপর আসামি মো. সাকিল মাহমুদ (৩০), পিতা—মো. সাইদুল ইসলাম, সাং—কলেজপাড়া, থানা—বীরগঞ্জ, দিনাজপুর। তার বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে সিআর মামলা নং-৭৯৪/২৩ রয়েছে।
পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তিন আসামিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় দিনাজপুর বিজ্ঞ আদালত ও জেলা কারাগারে প্রেরণ করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights