শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জালালাবাদ ও ইসলামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা যশোরের ঝিকরগাছায় এমপি সাবিরা সুলতানা মুন্নীকে সম্বর্ধনা ও অবিভাবক সমাবেশ। ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈলে কৃষি ও সার ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ঃ সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, সুষ্ঠু বিচার দাবি কলমযোদ্ধার জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়ঃ ইসবপুর ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা ৪,৫ ও ৬নম্বর ওয়ার্ডে সংরক্ষিত আসনের মাঠে রানিং মেম্বার ফাইমা খাতুন মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িতে কায়কোবাদ, পরিবারের পাশে থাকার আশ্বাস
/ ২৫ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৬:০১ পূর্বাহ্ন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িতে কায়কোবাদ, পরিবারের পাশে থাকার আশ্বাস
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
রাজারহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিলেন জেলা পরিষদ প্রশাসক
আগুনে পুড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে যখন অসহায় হয়ে পড়েছে একটি পরিবার, তখন তাদের পাশে দাঁড়িয়েছেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিতে ঘটনাস্থলে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশার কথা শোনেন।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের মনিডাকুয়া-বালাপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মো. দবির উদ্দিনের বাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। আগুনে বসতঘর ও প্রয়োজনীয় মালামালের ক্ষয়ক্ষতিতে পরিবারটি বিপাকে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শনে যান আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। এ সময় তিনি বাড়ির মালিক মো. দবির উদ্দিন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আগুনে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন। বিপদের সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এ সময় স্থানীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রীর ব্যাপক ক্ষতি হয়েছে। আকস্মিক এ ঘটনায় পরিবারটি আর্থিক ও মানসিকভাবে চাপে পড়েছে। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights