মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
পাটেশ্বরী বাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল দুই যুবকের ৪৮ বছরে বিএনপি: ইতিহাসের গৌরব পেরিয়ে জনসেবার নতুন পরীক্ষা নরসিংদীতে আসক আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার নতুন কমিটি। পথ হারানো দুই স্কুল শিশুকে উদ্ধার করলেন বানেশ্বর ট্রাফিক পুলিশ, প্রশংসায় ভাসছেন জনগণের সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা,সেই শিশু উদ্ধার। বেনাপোলে বিজিবি’র অভিযানে চোরাচালানী মালামাল আটক দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদকের মৃত্যুতে বাহুবলে স্বরণ সভা অনুষ্ঠিত সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাঁচবিবিতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক সাগর গ্রেপ্তার ও মেহগনি বাগান থেকে একনলা বন্দুক উদ্ধার
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
/ ১৪ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৮:৪৮ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল:

গাইবান্ধার প্রশাসনের অভিযান থামাতে পারেনি বালুদস্যুদের দৌরাত্ম্য, হুমকির অভিযোগ এলাকাবাসীর। বিবরণে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী, করতোয়া ও নলেয়া নদী থেকে অবাধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীর তীরবর্তী আবাদি জমি ভাঙন, পরিবেশের ভারসাম্য নষ্ট এবং গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ খুকশিয়া গ্রামের সৈয়দ আলী বাড়ির নিকট নলেয়া নদী থেকে কয়েকটি ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীতে গভীর খাদের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি নদীর তীরবর্তী কৃষিজমি ভেঙে নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বালু পরিবহনের কাজে ব্যবহৃত যানবাহনের কারণে কাঁচা রাস্তাগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় দক্ষিণ খুকশিয়া গ্রামের ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষ থেকে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযোগকারীরা দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ, ড্রেজার জব্দ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অপরদিকে, স্থানীয়দের দেওয়া ছবি ও অভিযোগের ভিত্তিতে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজীপাড়া ও বিষপুকুর এলাকায় কাটাখালী নদী থেকেও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগ, বন্যা পূর্ব সতর্কতা বাঁধের কাছাকাছি এলাকা থেকেও বালু উত্তোলন করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা বিভিন্ন ধরনের হুমকি ও অসৌজন্যমূলক আচরণ করে থাকেন। তাদের দাবি, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকেই তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছেন।
এলাকাবাসী আরও জানান, গোবিন্দগঞ্জ-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. শামীম কায়সার লিংকনের নেতৃত্বে প্রশাসনের উদ্যোগে এর আগে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ও কার্যক্রম পরিচালিত হয়েছিল। এতে কিছু সময়ের জন্য অবৈধ বালু উত্তোলন বন্ধ থাকলেও বর্তমানে আবারও বিভিন্ন স্থানে তা শুরু হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
এ বিষয়ে স্থানীয়রা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, ব্যবহৃত ড্রেজার ও সরঞ্জাম জব্দ এবং জড়িতদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights