সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বিশিষ্ট সমাজ সেবী আকরাম হোসেন সরদারের সহযোগিতায় ওরাল ক্যান্সার নিয়ে গুরুত্ব পূর্ণ স্বাস্থ্য সচেতন শিবির জয়নগরে নেত্রকোনা মদনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যুবদল নেতা মো.আবু সাইদ মিয়া, মোশারফগঞ্জ বাজারে গণসংযোগ করেন মেয়র প্রার্থী নাজিম হোসেন নোমান কালভার্টের অপেক্ষায় এলাকাবাসী, ভাঙা রাস্তা মেরামতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আমজাদ মোল্লার উদ্যোগ গাছ থেকে মাছ বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার রূপগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক রূপগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামইরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রউফের শুভেচ্ছা নিজপাড়ায় সিরাতুন্নবী ﷺ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা পরিষদে এডিপির প্রায় ৩ কোটি টাকার বরাদ্দপত্র বিতরণ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গোয়াইনঘাটে ‘আদম ব্যবসার’ মূলহোতা কাউসার গ্রেপ্তার
/ ৫ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৫:১১ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ‘আদম ব্যবসার’ মূলহোতা কাউসার গ্রেপ্তার
মো: বিলাল উদ্দিন
​গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মানবপাচার চক্রের অন্যতম মূলহোতা কাউসার মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২৯ আগস্ট) দুপুর দুইটার দিকে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের মাইজগাঁও এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
​গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুকের নির্দেশনায় এসআই তাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় একটি সংঘবদ্ধ চক্র প্রলোভন দেখিয়ে মানুষকে অবৈধভাবে ভারতে পাঠানোর নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। শুধু তা-ই নয়, সীমান্ত পারাপারের সময় ভুক্তভোগীদের জিম্মি করে মোবাইল ফোন, টাকা-পয়সা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে কাউসার মিয়ার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
​গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মানবপাচার ও অবৈধ সীমান্ত পারাপারের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। গ্রেপ্তারকৃত কাউসার মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ চক্রের বাকি সদস্যদের ধরতে পুলিশের তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights