মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বেনাপোলে বিজিবি’র অভিযানে চোরাচালানী মালামাল আটক গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযান দেশীয় অস্ত্রসহ আটক ২। হবিগঞ্জ বাহুবাল থানা বাহুবল হরাই টাকা গ্রামে মানিকা বাজার নামক স্থানে ৫ টাকার চা নিয়ে মারামারি হয় শ্রীপুরে প্রতিবেশীর বিরুদ্ধে নারীকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপির ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর আনন্দ মিছিল পাঁচবিবিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ৪৮ বছরে বিএনপি, কুড়িগ্রামে বর্ণাঢ্য র‍্যালি-সমাবেশ। বাউফলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা ও পৌর বি এন পি। গোয়াইনঘাটে জমি দখলের চেষ্টায় বাধা, কৃষকের মাথায় কোদালের কোপ থানায় লিখিত অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের কোচিং বাণিজ্য বন্ধের উদ্যোগ থেকেই হাফিজা খাতুন উচ্চবিদ্যালয়ে বিরোধের সূত্রপাত! বক্তব্য দিতে নারাজ শিক্ষক তৈয়ব আলী প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ধারাবাহিক অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলনে সম্পৃক্ত করা ও অর্থ-সুবিধা দেওয়ার অভিযোগ; চার শিক্ষকের বক্তব্য নেওয়ার চেষ্টা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
দুর্গাপুর ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
/ ৭ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৫:২১ পূর্বাহ্ন

দুর্গাপুর ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনায় ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ হৃদয় (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকার শিমুলতলী নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। হৃদয় দুর্গাপুর শহরের মার্কাসমোড় এলাকার আবুল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর থানার ঝানজাইল রাত্রিকালীন চেকপোস্টের দায়িত্ব শেষে থানায় ফিরছিলেন উপপরিদর্শক (এসআই) মো. মহিবুর রহমানসহ একদল পুলিশ। পথে শিমুলতলী এলাকায় একটি অটোরিকশায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখেন তারা।

পুলিশের উপস্থিতি টের পেয়ে হৃদয় অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা তাকে আটক করেন। এরপর স্থানীয়দের উপস্থিতিতে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

পুলিশ জানায়, প্রতি বোতল ফেনসিডিলের আনুমানিক মূল্য ৪ হাজার টাকা। সে হিসাবে উদ্ধার করা মাদকের মোট বাজারমূল্য প্রায় ১৯ লাখ ২০ হাজার টাকা।

নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights