
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুন্ড হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি রতন কুমার নাথের পক্ষ থেকে নেতাকর্মীদের শুভেচ্ছা প্রদান।
নিজ্জ্বল সাহা
স্টাফ রিপোর্টার,
চট্টগ্রাম জেলা।
আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সীতাকুণ্ড উপজেলা শাখার আহ্বায়ক বাবু রতন কুমার নাথ।
একই সঙ্গে সীতাকুণ্ড-৪ আসনের গণমানুষের ভোটে নির্বাচিত সংসদ সদস্য লায়ন মো. আসলাম চৌধুরী (এফসিএ)-এর পক্ষ থেকেও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়েছে।
এ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় বাবু রতন কুমার নাথ বলেন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলায় দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে দলটির নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীকে উৎসবমুখর ও সফল করতে সীতাকুণ্ডের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের দলে দলে মিছিলে অংশগ্রহণ করে প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল ও সার্থক করার জন্য অনুরোধ জানাচ্ছি।
বাবু রতন কুমার নাথ আশা প্রকাশ করেন, নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে সীতাকুণ্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঐক্য, শৃঙ্খলা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হবে।





