শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জালালাবাদ ও ইসলামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা যশোরের ঝিকরগাছায় এমপি সাবিরা সুলতানা মুন্নীকে সম্বর্ধনা ও অবিভাবক সমাবেশ। ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈলে কৃষি ও সার ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ঃ সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, সুষ্ঠু বিচার দাবি কলমযোদ্ধার জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়ঃ ইসবপুর ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা ৪,৫ ও ৬নম্বর ওয়ার্ডে সংরক্ষিত আসনের মাঠে রানিং মেম্বার ফাইমা খাতুন মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
মান্দায় ভুয়া ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে হ্যান্ডকাফ পরিয়ে লুট, গ্রেপ্তার ৩
/ ২৬ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ন

মান্দায় ভুয়া ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে হ্যান্ডকাফ পরিয়ে লুট, গ্রেপ্তার ৩

সজিবরহমান ​(নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে দুই ব্যক্তিকে হ্যান্ডকাফ পরিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দিনাজপুরের বিরামপুর থানার চাপড়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে মো. মানিক হোসেন (৩৪), একই থানার দক্ষিণ দাউদপুর গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে মো. এনামুল হক এবং ফুলবাড়ী থানার মুক্তারপুর গ্রামের মো. ইউসুফ খলিফার ছেলে মো. মাহবুব হাসান মুন্না (৩৯)।

​পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে মান্দা উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের পারইটুঙ্গি গ্রামের বিপুল কুমারের বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে প্রবেশ করেন ওই তিন ব্যক্তি। তারা ঘরে ঢুকেই বিপুল কুমারের বাবা শুকুমার চন্দ্র ও চাচা সবুজ কুমারের হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেন। পরে পরিবারের নারী সদস্যদের ভয়ভীতি দেখিয়ে ঘরের বিভিন্ন কক্ষ ও আসবাবপত্র তল্লাশি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

​বিষয়টি সন্দেহজনক মনে হলে বিপুল কুমার ও স্থানীয়রা তাদের পিছু ধাওয়া করেন। পরে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে পাশের বাঘমারা থানাধীন সিমলা বাজার এলাকায় স্থানীয়রা তাদের ঘিরে ফেলে আটক করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দেয়।

​খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মান্দা ও বাঘমারা থানা পুলিশের যৌথ সহায়তায় আটক ৩ জনকে উদ্ধার করে থানায় নেওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, লুট হওয়া স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

​মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights