সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
রূপগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামইরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রউফের শুভেচ্ছা নিজপাড়ায় সিরাতুন্নবী ﷺ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা পরিষদে এডিপির প্রায় ৩ কোটি টাকার বরাদ্দপত্র বিতরণ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুন্ড হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি রতন কুমার নাথের পক্ষ থেকে নেতাকর্মীদের শুভেচ্ছা প্রদান। রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ BMCCI’র নতুন বোর্ডে পরিচালক নির্বাচিত হলেন ডা. লকিয়ত উল্যাহ ইরতা গ্রামে কিশোর গ্যাংয়ের উৎপাতের অভিযোগ এলাকাবাসী। মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িতে কায়কোবাদ, পরিবারের পাশে থাকার আশ্বাস
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সততার অনন্য দৃষ্টান্ত: খাল খননে সাশ্রয়ী ৮২ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিলেন বোয়ালমারী উপজেলার ১০ নং ময়না ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান আব্দুল হক মৃধা
/ ১২ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৫:৫৬ পূর্বাহ্ন

সততার অনন্য দৃষ্টান্ত: খাল খননে সাশ্রয়ী ৮২ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিলেন বোয়ালমারী উপজেলার ১০ নং ময়না ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান আব্দুল হক মৃধা

মোঃ মেহেদী হাসান সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

সরকারি প্রকল্পের অর্থ ব্যায়ে সততা ও স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ নম্বর ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আব্দুল হক মৃধা। খাল পুনঃখনন প্রকল্পে বরাদ্দের টাকা থেকে ৮২ লাখ ২৬ হাজার ৩৪ টাকা অব্যয়িত থাকায় তা সরকারি কোষাগারে জমা দিয়েছেন তিনি।

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলধারা খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ১ নম্বর ঘোষপুর ইউনিয়নের লঙ্কাচার-গুলিরচর মধুমতি নদী থেকে ১০ নম্বর ময়না ইউনিয়নের কান্দাকুল হয়ে বারাসিয়া নদী পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়।

প্রকল্পটির জন্য বরাদ্দ ছিল ২ কোটি ১৩ লাখ টাকা। এর মধ্যে খাল পুনঃখনন কাজে প্রকৃত ব্যয় হয়েছে ১ কোটি ৩০ লাখ ৭৩ হাজার ৯৬৬ টাকা। ফলে অব্যয়িত ৮২ লাখ ২৬ হাজার ৩৪ টাকা সরকারি কোষাগারে ফেরত জমা দেওয়া হয়েছে।

চেয়ারম্যান হাফেজ আব্দুল হক মৃধা বলেন,
“সরকারি প্রকল্পের টাকা আমার কাছে আমানত হিসেবে দেওয়া হয়েছিল। খাল পুনঃখননে যত টাকা প্রয়োজন হয়েছে, ততটুকুই ব্যয় করেছি। অবশিষ্ট টাকা জনগণের ও রাষ্ট্রের টাকা। তাই তা সরকারি কোষাগারে জমা দিয়েছি। আমি আমানতের খেয়ানত করতে চাই না।”

খাল খনন এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, আগের যেকোনো সময়ের তুলনায় এবার খালটি ভালোভাবে পুনঃখনন করা হয়েছে। চেয়ারম্যান নিজে নিয়মিত কাজের তদারকি করায় খননকাজে ত্রুটি কমেছে বলেও দাবি করেন তারা।

স্থানীয়দের মতে, খালটি পুনঃখননের ফলে পানি নিষ্কাশন, কৃষিকাজ ও জলাবদ্ধতা নিরসনে এলাকার মানুষ উপকৃত হবেন। পাশাপাশি প্রকল্পের অব্যয়িত বিপুল অর্থ সরকারি কোষাগারে ফেরত দিয়ে চেয়ারম্যান হাফেজ আব্দুল হক মৃধা সততা, জবাবদিহি ও সরকারি অর্থের প্রতি দায়িত্বশীলতার একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।

স্থানীয়রা বলেন, সরকারি অর্থকে ব্যক্তিগত সম্পদ মনে না করে জনগণের আমানত হিসেবে বিবেচনা করে এভাবে অব্যয়িত টাকা ফেরত দেওয়ার মতো জনপ্রতিনিধি আরও প্রয়োজন। তাদের প্রত্যাশা—এ ধরনের সততা ও স্বচ্ছতার দৃষ্টান্ত ভবিষ্যতেও অনুসরণ করবেন দেশের অন্যান্য জনপ্রতিনিধিরা।

মোঃ মেহেদী হাসান বিজয় ২৪ টিভি
২৯/০৮/২৬
০১৮২২২৮৬৯৬৪
সলাথা ফরিদপুর প্রতিনিধি:

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights