শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদারের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ যশোরে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর জমকালো ফাইনাল। নগরকান্দায় ৬৩ পূজামণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, গুরুত্বপূর্ণ ৩টি পাঁচবিবিতে দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের শাড়ি উপহার দিলেন এমপি মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল কালিয়াকৈরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় রঙ মিস্ত্রী মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু গাজীপুরে পুলিশ সুপারের বিভিন্ন থানার পূজা মন্ডপ পরিদর্শন -কঠোর নিরাপত্তা ব্যবস্থা লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে সমুদ্রপথে নিখোঁজ মাদারীপুরের যুবক জাকির মাতুব্বর
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কালভার্টের অপেক্ষায় এলাকাবাসী, ভাঙা রাস্তা মেরামতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আমজাদ মোল্লার উদ্যোগ
/ ২১ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১:২৮ পূর্বাহ্ন

কালভার্টের অপেক্ষায় এলাকাবাসী, ভাঙা রাস্তা মেরামতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আমজাদ মোল্লার উদ্যোগ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ইমন মিয়া

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মাঝেরচর থেকে ওঠমা গ্রামে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। রাউডগাও গ্রাম ও প্যাঁচাইন গ্রামের সংযোগস্থলে খালের ওপর একটি কালভার্ট নির্মাণের কথা থাকলেও এখনো তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

কালভার্টের পরিবর্তে পাইপলাইনের মাধ্যমে খালের এক পাশ থেকে অন্য পাশে পানি প্রবাহের ব্যবস্থা করা হয়েছে। পাইপের ওপর মাটি ফেলে রাস্তা নির্মাণ করা হলেও সময়ের সঙ্গে সঙ্গে সেটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে বর্ষার সময় রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যাওয়ায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়।

স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি দেখে জামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আমজাদ হোসেন মোল্লা ব্যক্তিগত অর্থায়নে ইট, সুরকি ও বালু দিয়ে রাস্তাটির ক্ষতিগ্রস্ত অংশ সাময়িকভাবে মেরামতের উদ্যোগ নেন। স্থানীয়দের সহযোগিতায় তিনি রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করেন।

এতে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা কমেছে এবং ওই সড়ক দিয়ে মানুষের যোগাযোগ ব্যবস্থা অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা যায়, গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে একটি অন্ধ মাদ্রাসার শিক্ষার্থী, একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং জামপুর মাঝেরচর উচ্চ বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। রাস্তার বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের পাশাপাশি নারী, শিশু ও বয়স্কদের চলাচলেও ব্যাপক সমস্যা হচ্ছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, আমজাদ হোসেন মোল্লার এই উদ্যোগে তারা অত্যন্ত খুশি। তাদের ভাষ্য, রাস্তা মেরামত হওয়ায় এখন ছেলে-মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াত অনেক সহজ হবে। এছাড়াও অসুস্থ রোগীকে দ্রুত অন্যত্র নেওয়ার ক্ষেত্রেও আগের মতো সমস্যায় পড়তে হবে না।

স্থানীয়রা আরও বলেন, “যে ব্যক্তি মেম্বার নির্বাচিত হওয়ার আগেই মানুষের উপকারে এগিয়ে আসে, জনগণ এমন মানুষকেই জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায়।”

তারা জানান, ভবিষ্যতে আমজাদ হোসেন মোল্লা মেম্বার নির্বাচিত হলে তাদের প্রথম দাবিগুলোর মধ্যে অন্যতম থাকবে খালের ওপর একটি স্থায়ী কালভার্ট বা ব্রিজ নির্মাণ।

এ বিষয়ে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আমজাদ হোসেন মোল্লা বলেন, “আমি দেখেছি এই রাস্তা দিয়ে মানুষের চলাচলে অনেক কষ্ট হচ্ছে। বিশেষ করে স্কুল ও মাদ্রাসার ছোট ছোট শিক্ষার্থীদের যাতায়াতে ব্যাপক সমস্যা হচ্ছিল। তাই মানুষের সুবিধার কথা চিন্তা করে এবং স্থানীয়দের সহযোগিতায় আমি ব্যক্তিগতভাবে সাময়িকভাবে রাস্তাটি মেরামতের উদ্যোগ নিয়েছি। এতে মানুষের কিছুটা হলেও উপকার হবে এবং শিক্ষার্থীরা নিরাপদে স্কুল ও মাদ্রাসায় যেতে পারবে।”

তিনি আরও বলেন, “এলাকাবাসীর প্রধান দাবি হলো এখানে একটি স্থায়ী কালভার্ট বা ব্রিজ নির্মাণ। আল্লাহর রহমতে আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে এলাকাবাসীর এই দাবিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কালভার্ট বা ব্রিজ নির্মাণের জন্য কাজ করে যাব।”

স্থানীয়দের প্রত্যাশা, সাময়িক মেরামতের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ এই খালের ওপর একটি স্থায়ী কালভার্ট নির্মাণ করবে। এতে দুই গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে এবং প্রতিদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে এলাকাবাসী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights