সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বিশিষ্ট সমাজ সেবী আকরাম হোসেন সরদারের সহযোগিতায় ওরাল ক্যান্সার নিয়ে গুরুত্ব পূর্ণ স্বাস্থ্য সচেতন শিবির জয়নগরে নেত্রকোনা মদনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যুবদল নেতা মো.আবু সাইদ মিয়া, মোশারফগঞ্জ বাজারে গণসংযোগ করেন মেয়র প্রার্থী নাজিম হোসেন নোমান কালভার্টের অপেক্ষায় এলাকাবাসী, ভাঙা রাস্তা মেরামতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আমজাদ মোল্লার উদ্যোগ গাছ থেকে মাছ বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার রূপগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক রূপগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামইরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রউফের শুভেচ্ছা নিজপাড়ায় সিরাতুন্নবী ﷺ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা পরিষদে এডিপির প্রায় ৩ কোটি টাকার বরাদ্দপত্র বিতরণ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গাছ থেকে মাছ বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
/ ৩ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১:২৬ পূর্বাহ্ন

গাছ থেকে মাছ বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাইফুল ইসলাম রাজু, রূপগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বিশ্বদাস (৫৫) নামে এক মাছ বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে কাঞ্চন পৌরসভার কেন্দুয়া শ্মশানঘাট এলাকায় একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে এটি আত্মহত্যা নাকি হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে কেন্দুয়া শ্মশানঘাট এলাকার একটি গাছের সঙ্গে বিশ্বদাসের মরদেহ ঝুলতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত বিশ্বদাস কাঞ্চন পৌরবাজারে মাছ বিক্রি করতেন। তার মৃত্যুর কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে এ বিষয়ে পুলিশ তদন্ত না করে কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।

ভোলাব তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর আব্দুল জাব্বার জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights