সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বিশিষ্ট সমাজ সেবী আকরাম হোসেন সরদারের সহযোগিতায় ওরাল ক্যান্সার নিয়ে গুরুত্ব পূর্ণ স্বাস্থ্য সচেতন শিবির জয়নগরে নেত্রকোনা মদনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যুবদল নেতা মো.আবু সাইদ মিয়া, মোশারফগঞ্জ বাজারে গণসংযোগ করেন মেয়র প্রার্থী নাজিম হোসেন নোমান কালভার্টের অপেক্ষায় এলাকাবাসী, ভাঙা রাস্তা মেরামতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আমজাদ মোল্লার উদ্যোগ গাছ থেকে মাছ বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার রূপগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক রূপগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামইরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রউফের শুভেচ্ছা নিজপাড়ায় সিরাতুন্নবী ﷺ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা পরিষদে এডিপির প্রায় ৩ কোটি টাকার বরাদ্দপত্র বিতরণ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বিশিষ্ট সমাজ সেবী আকরাম হোসেন সরদারের সহযোগিতায় ওরাল ক্যান্সার নিয়ে গুরুত্ব পূর্ণ স্বাস্থ্য সচেতন শিবির জয়নগরে
/ ৩ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১:৩২ পূর্বাহ্ন

বিশিষ্ট সমাজ সেবী আকরাম হোসেন সরদারের সহযোগিতায় ওরাল ক্যান্সার নিয়ে গুরুত্ব পূর্ণ স্বাস্থ্য সচেতন শিবির জয়নগরে

মোমিন আলি লস্কর জয়নগর:-

ওরাল ক্যান্সার নিয়ে ‘স্বাস্থ্য সচেতনতার’ শিবির অনুষ্টিত হল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার নারায়নীতলা অঞ্চলের সরবেড়িয়া মা শিবানী কমপ্লেক্সে। বিশিষ্ট সমাজসেবী আকরাম হোসেন সরদারের ঐকান্তিক প্রচেষ্টায় কলকাতার ‘ডিসান হসপিটালের’ সহযোগিতায় মেঘনা হেলথ কেয়ারের উদ্যোগে জেলার বিভিন্ন ব্লকের গ্রামীণ চিকিৎসকদের নিয়ে অনুষ্টিত হল একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সচেতন শিবিরের সেমিনার।উপস্থিত ছিলেন ডিসান হসপিটালের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক *রাজর্ষি বন্দ্যোপাধ্যায়*। তিনি ওরাল ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, রোগ নির্ণয় এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উদ্যোক্তা তথা *সমাজসেবী আকরাম হোসেন**সরদার*জানান, বারুইপুর, জয়নগর, মগরাহাট-সহ জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় ৪০ জন গ্রামীণ চিকিৎসক এই সচেতনতামূলক সেমিনারে অংশগ্রহণ করেন। প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দিতে গ্রামীণ চিকিৎসকদের আরও দক্ষ্য ও সচেতন করে তোলাই ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসক রাজর্ষি বন্দ্যোপাধ্যায় জানান-, মুখ, গলা বা শরীরের কোনও অংশে ক্ষত, ঘা, সাদা বা লাল দাগ কিংবা অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে তা অবহেলা করা উচিত নয়। বিশেষ করে কোনও ক্ষত বা সমস্যা দুই সপ্তাহের মধ্যে না সারলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।এছাড়াও রোগের প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার পর রোগীকে কীভাবে সঠিকভাবে পর্যবেক্ষণ করতে হবে, কখন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠাতে হবে এবং পরবর্তী পর্যায়ে কী ধরনের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হতে পারে—তা নিয়েও গ্রামীণ চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।সচেতনতাই প্রতিরোধের প্রথম ধাপ হল এই সেমিনার ভূল লক্ষ্য।
এই স্বাস্থ্য সচেতনতা শিবিরের মাধ্যমে গ্রামীণ চিকিৎসকদের মধ্যে ওরাল ক্যান্সার সম্পর্কে আরও সচেতনতা তৈরি করার পাশাপাশি প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের কাছে সময়মতো চিকিৎসা নেওয়া এবং রোগকে অবহেলা না করার বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।সেমিনারের মূল বার্তা—সচেতনতা, সময়মতো শনাক্তকরণ এবং দ্রুত চিকিৎসাই ওরাল ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার।উপস্থিত ছিলেন ডিসান হসপিটালের ওরাল এন্ড মেক্সিলোফেসিয়াল সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। উদ্যোক্তা সমাজসেবী আকরাম হোসেন সরদার বলেন, বারুইপুর , জয়নগর, মগরাহাট সহ বিভিন্ন ব্লক থেকে প্রায় ৪০ জন গ্রামীণ চিকিৎসকরা এই বিশেষ সেমিনারে অংশ নেয়। চিকিৎসক রাজশ্রী বন্দ্যোপাধ্যায় বলেন, শরীরের বিভিন্ন অঙ্গে যেমন মুখ, গলা, চোখ, নাক ক্ষত থেকে কিভাবে ক্যান্সার ছড়িয়ে পড়ে তা বিস্তারিত বুঝিয়ে বলেন বিশেষজ্ঞ চিকিৎসক। প্রাথমিকভাবে এই সমস্যা দেখা দিলে ২ সপ্তাহের মধ্যে না সারলে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা, তাছাড়া পরবর্তী পর্যায়ে কি করতে হবে তা গ্রামীণ চিকিৎসকদের সঙ্গে আলোচনা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights