সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বিশিষ্ট সমাজ সেবী আকরাম হোসেন সরদারের সহযোগিতায় ওরাল ক্যান্সার নিয়ে গুরুত্ব পূর্ণ স্বাস্থ্য সচেতন শিবির জয়নগরে নেত্রকোনা মদনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যুবদল নেতা মো.আবু সাইদ মিয়া, মোশারফগঞ্জ বাজারে গণসংযোগ করেন মেয়র প্রার্থী নাজিম হোসেন নোমান কালভার্টের অপেক্ষায় এলাকাবাসী, ভাঙা রাস্তা মেরামতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আমজাদ মোল্লার উদ্যোগ গাছ থেকে মাছ বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার রূপগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক রূপগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামইরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রউফের শুভেচ্ছা নিজপাড়ায় সিরাতুন্নবী ﷺ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা পরিষদে এডিপির প্রায় ৩ কোটি টাকার বরাদ্দপত্র বিতরণ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রূপগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক
/ ৩ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১:২৫ পূর্বাহ্ন

রূপগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক

সাইফুল ইসলাম রাজু, রূপগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সিটি অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে তারাবো পৌরসভার রূপসী গন্ধর্বপুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন—তালতলা এলাকার হামিদ প্রধানের ছেলে মোজাম্মেল প্রধান (৪৫) ও একই এলাকার আমির হোসেনের ছেলে সাব্বির আহমেদ (১৮)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিটি অটো রাইস মিলে শ্রমিকরা নিয়মিত কাজ করছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ বয়লারটি বিস্ফোরিত হলে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বয়লারের বিস্ফোরণে মোজাম্মেল ও সাব্বির দগ্ধ হন।

পরে সহকর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।

এদিকে দুর্ঘটনার পর ঘটনার বিষয়ে সিটি গ্রুপ কর্তৃপক্ষের বক্তব্য জানতে সাংবাদিকরা কারখানায় গেলে তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। কর্তৃপক্ষের কোনো কর্মকর্তাও এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, বয়লার বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights