সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ভারতে যাওয়ার পথে সন্দেহে কোটালীপাড়ার জোহরের কান্দি গ্রামের ৬ জন আটক ১৪ বছর পর মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার পাঁচবিবিতে সরকারি গাছ কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা মনোহরদীতে ডাকাতি মামলার রহস্য উদঘাটন: লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ৫ ডাকাত গ্রেফতার, ধামইরহাটে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে ১১ (এগারো) পুড়িয়া হেরোইন সহ দুই মাদক কারবারি আটক। ফেসবুকে অশালীন মন্তব্য ও লেখালেখির অভিযোগ, আইনানুগ ব্যবস্থা চায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা গাইবান্ধায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক: ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
মান্দায় গভীর রাতে আগুন, ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি
/ ৪৯ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১২ পূর্বাহ্ন

মান্দায় গভীর রাতে আগুন, ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সজিব রহমান (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দায় গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি গোয়ালঘরসহ ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার কশব ইউনিয়নের পাঁজরভাঙ্গা গ্রামের মৃত খালেকের ছেলে মো. নাসির উদ্দিনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মাহফুজা খাতুন জানান, রাত ১টার দিকে তিনি ঘর থেকে বের হয়ে গোয়ালঘরে আগুন জ্বলতে দেখতে পান। তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। আগুন দ্রুত আশপাশের বসতঘর গুলোতে ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রাণপণ চেষ্টা চালিয়ে তা অনেকটাই নিয়ন্ত্রণে আনেন।

খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবশিষ্ট আগুন সম্পূর্ণ নির্বাপণ করে। এতে আগুন আর ছড়িয়ে পড়তে পারেনি।

মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও ফায়ার সার্ভিস গিয়ে আগুন পুরোপুরি নির্বাপণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights