শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
পীরডাঙ্গী গোরস্থান;ইতিহাসের মর্যাদা নাকি অবহেলার ময়লার স্তূপ? নোয়াখালীর সোনাইমুড়ীতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ‎কুমিল্লায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ তিন বছর ধরে ঘরে অবরুদ্ধ বৃদ্ধ বাবা, স্ত্রীর জানাজায় যেতে দিল না ছেলে বৈধ ইজারাদার, বালি ব্যবসায়ী, নৌকার মাঝি-মালিক ও শ্রমিকদের মানববন্ধন জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভা: জনসাধারণের সঙ্গে মতবিনিময় করলেন পুলিশ সুপার মো. মাসুদ আলম জিয়া খাল খনন কাজ পরিদর্শন নারায়ণগঞ্জের অগ্নিকণ্যা আইভির একবছর পরে প্রত্যাবর্তনঃ নাসিমার হত্যাকারী সন্দেহে একজন এখন জেল হাজতেঃ ঠাকুর গাঁও জেলায় একজনের ঝুলন্ত লাশ উদ্ধারঃ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড়মাঠ থেকে চলমান এসএসসি পরীক্ষার
/ ৮৬ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৭:০০ অপরাহ্ন

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড়মাঠ থেকে চলমান এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৫০টি খাতা উদ্ধারঃ

স্টাফ রিপোর্ট
ঠাকুর গাঁও জেলা।

ঠাকুর গাঁও জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পরিক্ষার খাতা নিয়ে ।
বৃহস্পতিবার (১৪ মে) রাতের দিকে বিদ্যালয়ের বড়মাঠের উত্তর-পূর্ব কোণে শহীদ মিনারের পাশ থেকে খাতাগুলো উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বড়মাঠ এলাকায় কয়েকজন যুবক ঘোরাঘুরি করছিলেন। এ সময় মাঠের এক পাশে পড়ে থাকা একটি বান্ডিল তাদের নজরে আসে। কাছে গিয়ে তারা দেখতে পান, সেগুলো চলমান এসএসসি পরীক্ষার উত্তরপত্র। পরে খাতাগুলোতে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের নাম দেখে বিষয়টি গুরুত্ব সহকারে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তরপত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জানা গেছে, গত ৫ মে অনুষ্ঠিত বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষার এসব উত্তরপত্র মূল্যায়নের জন্য শিক্ষকদের কাছে বিতরণ করা হয়েছিল। তবে কীভাবে গুরুত্বপূর্ণ এই উত্তরপত্র মাঠে পড়ে গেল, তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোতাহার উল আলম বলেন, পরীক্ষা শেষে কেন্দ্র থেকে উত্তরপত্রগুলো বোর্ডে পাঠানো হয়। পরে বোর্ড সেগুলো মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের কাছে হস্তান্তর করে। বৃহস্পতিবার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের উত্তরপত্র শিক্ষকদের মাঝে বিতরণ করা হয়েছিল। বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত খাতাগুলো পড়ে যেতে পারে। তবে যার দায়িত্বে ছিল, তার আরও সতর্ক থাকা উচিত ছিল।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পাওয়ার পর পুলিশ বড়মাঠ থেকে এসএসসি পরীক্ষার উত্তরপত্রের একটি বান্ডিল উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখানে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৫০টি উত্তরপত্র পাওয়া গেছে। বর্তমানে সেগুলো পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বিজয় ২৪ টিভি
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও জেলা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights