বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
আদিতমারীতে দেশীয় অস্ত্রের অর্ডার না নেওয়ায় ব্যবসায়ীকে পেটালো যুবকেরা, আদালতে মামলা বরুড়া পিতা হত্যায় পুত্র আটক ঠাকুর গাঁও ০১ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হকঃ ঠাকুরগাঁও জেলার পীরগনজ উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে আদালতের কারাগারে পাঠানোর নির্দেশঃ প্রতিষ্ঠাতার নাম মুছে ফেলা হলো, এতদিনেও কি প্রশাসনের চোখে পড়ল না পলাশবাড়ীতে এডিপির প্রকল্প বাস্তবায়নে তদারকি, তদন্ত কমিটি গঠনের আশ্বাস গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় শরীয়তপুরের যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জবির বাসে সাংবাদিককে মারধরের অভিযোগ, সমঝোতায় শেষ ঘটনা নোবিপ্রবিতে ছাত্রশক্তির উদ্যোগে নবীনবরণ, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঠাকুরগাঁও জেলার পীরগনজ উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে আদালতের কারাগারে পাঠানোর নির্দেশঃ
/ ২৩ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:১০ অপরাহ্ন

ঠাকুরগাঁও জেলার পীরগনজ উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে আদালতের কারাগারে পাঠানোর নির্দেশঃ

আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার।

ঠাকুরগাঁও জেলার পীরগনজ উপজেলায় ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনকে কেন্দ্র করে পুলিশের করা নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
২৭/১০/২৬ইং তারিখে
ঠাকুরগাঁও জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে আসামিরা জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। জামিন বাতিলের খবর ছড়িয়ে পড়লে আদালত প্রাঙ্গণে নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন এবং দলীয় নানা স্লোগান দিতে থাকেন। এতে মুহূর্তের মধ্যেই আদালতপাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কারাগারে যাওয়া ১৭ জন নেতাকর্মী হলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন মণ্ডল, সেনগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পারুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুজাহারুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ আলী বাদশা, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল জলিল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজিউর রহমান রাজু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন, আওয়ামী লীগ কর্মী জনি, নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সদস্য পারভেজ হাসান, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি জিল্লুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাগর খন্দকার, পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাজিউর রহমান রাজু, সদস্য রায়হান মিসবাহ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল হোসেন এবং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর আলম।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৫ আগস্ট পীরগঞ্জে আওয়ামী পরিবারের ব্যানারে আওয়ামী লীগ নেতা আখতারুল ইসলামের বাড়িতে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মিলাদ মাহফিলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনার জেরে পীরগনজ থানায় পুলিশ বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে নাশকতার চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করে। ওই মামলায় পুলিশ অভিযান চালিয়ে প্রথমে ফজলুল হক ও কার্তিক রায় নামের দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আদালত তাদের জেলহাজতে পাঠায়।
পরে মামলার বাকি আসামিরা উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন। মঙ্গলবার সেই মামলায় নির্ধারিত তারিখে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights