সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বরুড়া পয়ালগাছা ইউ পি সচিবের বিরুদ্ধে ডিজিটাল সেবার নামে জন ভোগান্তির অভিযোগ হাসপাতালে ‘ভাইরাল তাজু’র সঙ্গে কী ঘটেছিল? নার্সের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বেনাপোলে প্রতারণা মামলার তালিকাভুক্ত দুই আসামি কে গ্রেপ্তার ফরিদপুরে জননী ট্রাভেলসের বাস খাদে, আহত অন্তত ২০ চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের মজলিশে শুরা বৈঠক অনুষ্ঠিত। দিপু ভুঁইয়ার পক্ষ থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন / সিয়াম খাঁন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১ বছরে পদার্পণ সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে প্রভুরামপুরে জমজমাট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট, অনুষ্ঠিত হয় ঘাঘট নদীর ভাঙন আতঙ্কে জামুডাঙ্গা-মরুয়ারদহবাসী, সড়ক ও সেতু নির্মাণের অপেক্ষা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
আওয়ামীলীগের শাসনামলে করা মামলায় রিয়াজ মাতুব্বর গ্রেফতার
/ ৭০ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

আওয়ামীলীগের শাসনামলে করা মামলায় রিয়াজ মাতুব্বর গ্রেফতার
পিরোজপুর প্রতিনিধি:-
আওয়ামীলীগের শাসনামলে করা মামলায় পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: রিয়াজ মাতুব্বর কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯মে) ভোররাতে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। ২০১৩ সালের আওয়ামী সরকারের শাসনামলে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানাযায়, জি আর ৪৪ /১৩ অর্থাৎ ২০১৩ সালের একটি মামলার ওয়ারেন্ট ভুক্ত হওয়ায় মঙ্গলবার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়।

রিয়াজ মাতুব্বরের স্ত্রী শাম্মী আক্তার রশ্নি জানান, মঙ্গলবার গভীর রাতে তাদের বাড়িতে পুলিশ হানা দিয়ে রিয়াজ মাতব্বর কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আওয়ামীলীগের আমলে ২০১৩ সালে পরিকল্পিতভাবে শংকরপাশা ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি পান্না আকন রিয়াজ মাতুব্বর কে ছাত্রদল করার অভিযোগে সম্পূর্ণ মিথ্যা মামলায় দেয়। এতদিন পরে সেই মামলায় ওয়ারেন্ট দেখিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আওয়ামীলীগ সরকারের আমলেও একাধিকবার আমার স্বামীকে গ্রেফতার করা হয়েছে আজ বিএনপি সরকারের শাসনামলে আমার স্বামীকে গ্রেফতার করা হচ্ছে।

পিরোজপুর সদর থানার ওসি মাহমুদ হাসান বলেন, ২০১৩ সালের একটি মামলায় ওয়ারেন ভুক্ত আসামি থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য মো: রিয়াজ মাতুব্বর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন। বর্তমানে পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্বরত আছেন।

পিরোজপুর থেকে
০১৭১২-২২১৬০৮

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights