বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
আদিতমারীতে দেশীয় অস্ত্রের অর্ডার না নেওয়ায় ব্যবসায়ীকে পেটালো যুবকেরা, আদালতে মামলা বরুড়া পিতা হত্যায় পুত্র আটক ঠাকুর গাঁও ০১ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হকঃ ঠাকুরগাঁও জেলার পীরগনজ উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে আদালতের কারাগারে পাঠানোর নির্দেশঃ প্রতিষ্ঠাতার নাম মুছে ফেলা হলো, এতদিনেও কি প্রশাসনের চোখে পড়ল না পলাশবাড়ীতে এডিপির প্রকল্প বাস্তবায়নে তদারকি, তদন্ত কমিটি গঠনের আশ্বাস গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় শরীয়তপুরের যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জবির বাসে সাংবাদিককে মারধরের অভিযোগ, সমঝোতায় শেষ ঘটনা নোবিপ্রবিতে ছাত্রশক্তির উদ্যোগে নবীনবরণ, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নির্মল ও বৃষ্টিবিহীন শান্ত পরিবেশে কুড়িগ্রামে পবিত্র ঈদুল আযহা উদযাপন
/ ১৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন

নির্মল ও বৃষ্টিবিহীন শান্ত পরিবেশে কুড়িগ্রামে পবিত্র ঈদুল আযহা উদযাপন
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
অপরূপ সুন্দর, নির্মল ও বৃষ্টিবিহীন শান্তিপূর্ণ পরিবেশে কুড়িগ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর আবহ ও গভীর আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে পালিত হয়েছে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। সকাল থেকেই জেলার বিভিন্ন ঈদগাহ ময়দান ও মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তাকবির ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো শহর ও গ্রামাঞ্চল।
ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, সুখ-শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্যও দোয়া করা হয়।
কুড়িগ্রাম পুরাতন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন বিজয়২৪ অনলাইন মাল্টিমিডিয়ার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোঃ জাফর আহমেদ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বড় ভাই সাইয়েদ আহমেদ বাবু, দৈনিক কালবেলার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, বড় ভাতিজা রায়হান আহমেদ, দেশের বহুল প্রচারিত ইংরেজি জাতীয় দৈনিক THE ASIAN AGE পত্রিকার সাব-এডিটর, ছোট ভাতিজা রাতুল আহমেদ, দুই ছেলে সাব্বির আহমেদ ও সামির আহমেদসহ পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয়-স্বজন।
নামাজ শেষে তারা কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে প্রয়াত বাবা ও আত্মীয়-স্বজনদের কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
ঈদের আনন্দঘন এই দিনে বিজয়২৪ অনলাইন মাল্টিমিডিয়ার পক্ষ থেকে কুড়িগ্রামবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য, মানবিক মূল্যবোধ ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আহ্বান জানানো হয়।
এদিকে তরুণ সাংবাদিক রায়হান আহমেদ পড়াশোনার পাশাপাশি দেশের বহুল প্রচারিত ইংরেজি জাতীয় দৈনিক THE ASIAN AGE পত্রিকায় সাব-এডিটর হিসেবে দায়িত্ব পালন করায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে গর্ব, আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। অল্প বয়সেই সাংবাদিকতা অঙ্গনে তাঁর এই সাফল্য স্থানীয় তরুণদের মাঝেও ইতিবাচক প্রেরণা

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights