শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
পীরডাঙ্গী গোরস্থান;ইতিহাসের মর্যাদা নাকি অবহেলার ময়লার স্তূপ? নোয়াখালীর সোনাইমুড়ীতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ‎কুমিল্লায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ তিন বছর ধরে ঘরে অবরুদ্ধ বৃদ্ধ বাবা, স্ত্রীর জানাজায় যেতে দিল না ছেলে বৈধ ইজারাদার, বালি ব্যবসায়ী, নৌকার মাঝি-মালিক ও শ্রমিকদের মানববন্ধন জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভা: জনসাধারণের সঙ্গে মতবিনিময় করলেন পুলিশ সুপার মো. মাসুদ আলম জিয়া খাল খনন কাজ পরিদর্শন নারায়ণগঞ্জের অগ্নিকণ্যা আইভির একবছর পরে প্রত্যাবর্তনঃ নাসিমার হত্যাকারী সন্দেহে একজন এখন জেল হাজতেঃ ঠাকুর গাঁও জেলায় একজনের ঝুলন্ত লাশ উদ্ধারঃ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বারহাট্টায় মাদকবিরোধী পুলিশি অভিযান ৫০০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার
/ ২০ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন

বারহাট্টায় মাদকবিরোধী পুলিশি অভিযান ৫০০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের গেরিয়া চন্দ্রপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ মে) রাতে বারহাট্টা থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত শাহজাহান মিয়া (২৬), সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার সরিষশ্যাম গ্রামের শান্ত মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বারহাট্টা থানার ওসি চম্পক দাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি শাহজাহানকে আটক করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।তিনি আরও জানান, মাদক নির্মূল ও অপরাধ দমনে বারহাট্টা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে জনসাধারণের সহযোগিতাও কামনা করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights