মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ সইতে না পেরে ইউপি সদস্যের আত্মহত্যা পেশাজীবী গাড়ি চালকদের স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত ঠাকুর গাঁও এ ট্রাক ভর্তি সার জব্দঃ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দক্ষিণ গফরগাঁওয়ের উস্থি ইউনিয়নে নাতিকে মারধর থেকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ দাদার মৃত্যু। সাংবাদিক সুরুজ আলীর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি। দায়িত্বশীলদের দক্ষতা ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত জরুরি মেশিন বিক্রয় বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বোচাগঞ্জে পুলিশি অভিযান অব্যাহত ১৮পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
/ ৯৩ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

মীর ইমরান মাহমুদ তালা, সাতক্ষীরা :
সাতক্ষীরার তালা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নাসিম ফকির ওরফে বাবু (৩৮) ও হাফিজুল ফকির (৪০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে খুলনা-পাইকগাছা কবি সিকান্দার আবু জাফর মহাসড়কের তেঁতুলিয়া মিয়ার মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিম ফকির তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের খোকন ফকিরের ছেলে। অপর নিহত হাফিজুল ফকির একই গ্রামের সাজ্জাদ ফকিরের ছেলে।
তেঁতুলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি সামজেদ জানান, নাসিম ফকির ও হাফিজুল ফকির মোটরসাইকেলযোগে তালা থেকে চুকনগরের উদ্দেশ্যে চিংড়ির পোনা আনতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা কনজুমার ডিভিশন যশোরের একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপ ভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-অ ১৪-১৫৫৪, যা আবুল খায়ের গ্রুপের বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই নাসিম ফকির নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাফিজুল ফকিরকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মৃত্যুবরণ করেন।
এদিকে দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ বিষয়ে তালা থানার অফিসার শহিদুল ইসলাম দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মীর ইমরান মাহমুদ
তালা, সাতক্ষীরা
মোবাইল নাম্বারঃ ০১৯১১-৫২৫২৬৯, ০১৭১১-০৫২৮৬৫
২৬ মে মঙ্গলবার ২০২৬

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights