বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আলকরা ইউনিয়ন সম্প্রতি ফুটবল টুর্নামেন্টে কোয়াটার ফাইনাল শুরু। আইজিপির উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর রংপুর রেঞ্জ ফাইনাল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধনঃ চৌদ্দগ্রামে জাতীয় পার্টির আলোচনা সভায় বক্তারা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জাতীয় পার্টির কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন ডিসি জাহিদের আশ্বাসে সীতাকুণ্ডে ছয় ঘণ্টার অবরোধ প্রত্যাহার। ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত নাগাইশের পীর মাওলানা মোশতাক ফয়েজীকে ফুল দিয়ে বরণ সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক প্রকাশিত সংবাদের প্রতিবাদ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বারহাট্টায় মাদকবিরোধী পুলিশি অভিযান ৫০০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার
/ ১৩৮ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন

বারহাট্টায় মাদকবিরোধী পুলিশি অভিযান ৫০০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের গেরিয়া চন্দ্রপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ মে) রাতে বারহাট্টা থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত শাহজাহান মিয়া (২৬), সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার সরিষশ্যাম গ্রামের শান্ত মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বারহাট্টা থানার ওসি চম্পক দাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি শাহজাহানকে আটক করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।তিনি আরও জানান, মাদক নির্মূল ও অপরাধ দমনে বারহাট্টা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে জনসাধারণের সহযোগিতাও কামনা করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights