বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
আদিতমারীতে দেশীয় অস্ত্রের অর্ডার না নেওয়ায় ব্যবসায়ীকে পেটালো যুবকেরা, আদালতে মামলা বরুড়া পিতা হত্যায় পুত্র আটক ঠাকুর গাঁও ০১ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হকঃ ঠাকুরগাঁও জেলার পীরগনজ উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে আদালতের কারাগারে পাঠানোর নির্দেশঃ প্রতিষ্ঠাতার নাম মুছে ফেলা হলো, এতদিনেও কি প্রশাসনের চোখে পড়ল না পলাশবাড়ীতে এডিপির প্রকল্প বাস্তবায়নে তদারকি, তদন্ত কমিটি গঠনের আশ্বাস গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় শরীয়তপুরের যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জবির বাসে সাংবাদিককে মারধরের অভিযোগ, সমঝোতায় শেষ ঘটনা নোবিপ্রবিতে ছাত্রশক্তির উদ্যোগে নবীনবরণ, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—-চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন
/ ৩৩ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—-চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা জামায়াত মনোনীত কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আল-আমিন। এ সময় তিনি চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো বলে মন্তব্য করেন।
সরেজমিনে দেখা গেছে, ১০ জুলাই (শুক্রবার) বিপুল সংখ্যক নেতা-কর্মীদের সাথে নিয়ে কাঁচপুর সেনপাড়ায় ব্যাপক গণসংযোগ করছেন তিনি। ঘুরছেন দ্বারে দ্বারে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। এসময় জনগণ ও ভোটারদের মাঝেও উৎসাহ ও উদ্দিপনা লক্ষ্য করা গেছে। জনসংযোগ ও প্রচারণায় আরো উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন জামায়াতের তদারককারী ও সেক্রেটারি মাওলানা এনায়েত, ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আশিকুর রহমান হুজাইফি, অর্থ সম্পাদক ইসমাইলসহ প্রমূখ নেতৃবৃন্দ।
প্রচারণাকালে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আল- আমিন আরো বলেন, কাঁচপুর অঞ্চলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত হওয়ার কারণে এবং ঢাকায় প্রবেশের প্রধান মুখ হওয়ার কারণে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। শিল্পসমৃদ্ধ এই অঞ্চলটিতে বহু মানুষের বসবাস। বিভিন্ন জেলার মানুষদের কর্মসংস্থান ও জীবিকার উৎস এই কাঁচপুর অঞ্চল। আমি যদি কাচপুর ইউনিয়নের চেয়ারম্যান হতে পারি তাহলে গণমানুষের জীবন ও জীবিকা উন্নয়নের কাজ করব। চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো। আমি আপনাদের সকলের কাছে দোয়া ও সমর্থন চাই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights