বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
আদিতমারীতে দেশীয় অস্ত্রের অর্ডার না নেওয়ায় ব্যবসায়ীকে পেটালো যুবকেরা, আদালতে মামলা বরুড়া পিতা হত্যায় পুত্র আটক ঠাকুর গাঁও ০১ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হকঃ ঠাকুরগাঁও জেলার পীরগনজ উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে আদালতের কারাগারে পাঠানোর নির্দেশঃ প্রতিষ্ঠাতার নাম মুছে ফেলা হলো, এতদিনেও কি প্রশাসনের চোখে পড়ল না পলাশবাড়ীতে এডিপির প্রকল্প বাস্তবায়নে তদারকি, তদন্ত কমিটি গঠনের আশ্বাস গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় শরীয়তপুরের যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জবির বাসে সাংবাদিককে মারধরের অভিযোগ, সমঝোতায় শেষ ঘটনা নোবিপ্রবিতে ছাত্রশক্তির উদ্যোগে নবীনবরণ, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
চৌদ্দগ্রামে ‘অক্সিজেন’ বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন ও বিতরণ
/ ২৯ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

চৌদ্দগ্রামে ‘অক্সিজেন’ বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন ও বিতরণ
-জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হয়েছে। এছাড়াd সংগঠনের পক্ষ থেকে গতকাল পর্যন্ত ২৯৪২ ব্যাগ রক্তদান করা হয়েছে। ‘গাছে গাছে ভরবো দেশ, সবুজ হবে বাংলাদেশ’-এ স্লোগানকে ধারন করে প্রতি বছরের ন্যায় এবারও রোববার জগন্নাথ ইউনিয়নের সোনাপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিলা মাদরাসা, কওমী মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গনে বৃক্ষরোপন এবং শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী ব্যবসায়ী ও জাহাঙ্গীর আলম সাহেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ রাসেল।
চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়নের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আবদুল মমিন, আবুল হাশেম, মোঃ এমদাদ উল্যাহ, নুর মোহাম্মদ সুমন, পরিচালক মোঃ রাফি, সদস্য আবদুল হাকিম মামুন, মডারেটর কিরন, মোহন, রাকিবসহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
প্রবাসী রেমিটেন্সযোদ্ধা ও জাহাঙ্গীর আলম সাহেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ রাসেল বলেন, রক্ত ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনি অক্সিজেন ছাড়াও মানুষ বাঁচার কোন উপায় নেই। বৃক্ষরোপনের মাধ্যমে মানুষ অক্সিজেন পাবে। আর এ গুরুত্বপূর্ণ কাজটি করছে চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশন। রক্তদানের পাশাপাশি বৃক্ষরোপন-মহৎ কাজে আমাদের উচিত সহযোগিতা করা।
চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়ন বলেন, ২০২০ সালের ৮ জুন প্রতিষ্ঠার পর থেকে গতকাল পর্যন্ত বিভিন্ন সমস্যায় আক্রান্ত নারী, পুরুষ ও শিশুদের ২৯৪২ ব্যাগ রক্তদান করা হয়েছে। মানুষের বাঁচার গুরুত্বপূর্ণ উপাদান ‘অক্সিজেন’ বাড়ানোর জন্য প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights