
সত্য ছায়া সামাজিক সংগঠনের পক্ষ থেকে নবাগত ইসলামপুর নির্বাহী কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছা জানালেন
শরীফ মিয়া স্টাফ রিপোর্টার,,
একে অন্যের হাত ধরি
মানব সেবায় এগিয়ে চলি”
এই মূলমন্ত্রকে ধারণ করে আজ সত্য ছায়া সামাজিক সংগঠন-এর পক্ষ থেকে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহ্ মোঃ জুবায়ের স্যারের প্রথম কর্মদিবসে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি, আমরা অত্যন্ত আনন্দের সাথে আমাদের সংগঠনের ‘বৃক্ষরোপণ কর্মসূচি’-র শুভ উদ্বোধন ঘোষণা করছি। তীব্র দাবদাহে জনজীবন যখন অতিষ্ঠ, তখন পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটি নিয়মিতভাবে এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করবে।
সংবর্ধনা শেষে মানবিক এই মহৎ কাজে আমাদের মূল্যবান সময় দিয়ে উৎসাহিত করার জন্য জনাব শাহ্ মোঃ জুবায়ের স্যারকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এছাড়া, বৃষ্টি উপেক্ষা করে যে সকল স্বেচ্ছাসেবী ভাইয়েরা আজকের এই আয়োজনে উপস্থিত ছিলেন এবং অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি রইল সংগঠনের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা।
এদিকে ভিডিও কলে যুক্ত হন সত্য ছায়া সামাজিক সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি
জনাব ইমরানুল ইসলাম (সুমন) সৌদি প্রবাসী।
ইসলামপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ জুবায়ের মহোদয় কে শুভেচ্ছা জানিয়েছেন।
সেই সাথে সত্য ছায়া সামাজিক সংগঠন এর পরিকল্পনা ইসলামপুরে কাসা শিল্পের স্থাপনা আপনার হাতেই দৃশ্যমান হওয়ার আশা ব্যক্ত করেছেন।
মানুষের কল্যাণে এবং প্রকৃতির সুরক্ষায় সত্য ছায়া সামাজিক সংগঠন এভাবেই সব সময় পাশে থাকবে। ইনশাআল্লাহ।





