সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ঠাকুর গাঁও ডায়াবেটিক এসোসিয়েশন কতৃক আয়োজিত ফ্রি আই ক্যাম্পিং অনুষ্ঠিত হয়ঃ সেতাবগঞ্জে “মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”-এর জমকালো উদ্বোধন আশুলিয়ায় পুলিশের উপস্থিতিতে অস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রেপ্তার এস কে শফিক জামিনে মুক্ত; ফের হত্যার হুমকির অভিযোগে এলাকায় উত্তেজনা। সালথা বৈদ্যুতিক মিটার থেকে সর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত নড়াইলের লোহাগড়ায় গৃহবধূ হত্যা: অভিযুক্ত স্বামীর আত্মসমর্পণ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। জে,এস,এস এর ঢাকা কার্যালয়ে মহাসচিব ও নীতি নির্ধারক সদস্য সচিব ডিজিটাল আইডি কার্ড হস্তান্তর করেন। পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে জেলা প্রশাসক শেরপুর কর্তৃক ১৪১ নং সূর্যদী উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন: ‎তালামীযে ইসলামিয়া দোয়ারা পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নড়াইলে ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন; নতুন সভাপতি নাসীর, সেক্রেটারি নুরুন নবী
/ ১৪ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

নড়াইলে ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন; নতুন সভাপতি নাসীর, সেক্রেটারি নুরুন নবী

আল শাহরিয়া আমিন
নড়াইল প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেল ৩টায় নড়াইল শহরের অভিলাষ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখ।

সম্মেলনে বক্তারা সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান। তারা বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইসলামী আন্দোলনের দাওয়াত ও সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত হবে।

জেলা নেতৃবৃন্দ জানান,
নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার পাশাপাশি জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ খায়রুজ্জামান।

অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৬-২০২৭ সেশনের জন্য নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে ডা. এস. এম. নাসীর উদ্দিন সভাপতি এবং মাওলানা কাজী নুরুন নবী সেক্রেটারি নির্বাচিত হন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং জনগণের কল্যাণে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights